কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র নামে কুৎসা রটানো এবং বাড়ি-ভাড়া না দেওয়ার মিথ্যে কথা বলার অভিযোগে কোতোয়ালি থানার দারস্ত কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। ঘটনায় অধীর পাল নামে এক ব্যক্তির বিরুদ্ধে করিমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। এ বিষয়ে আজ সাংবাদিক সম্মেলনে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে ইতিমধ্যে কেস চালু করেছে পুলিশ এমনটাই জানালেন কৃষ্ণনগর কোতোয়ালি থানার আইসি অমলেন্দু বিশ্বাস। এদিন পুলিশ সূত্রে খবর পাওয়া যায়, অধীর পাল নামে এক ব্যক্তি যিনি করিমপুরের বাসিন্দা তিনি দীর্ঘদিন ধরে অপপ্রচার করছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র তার বাড়ি ভাড়া দিচ্ছেন না ২০১৬ সাল থেকে। যে বাড়িটি অবস্থিত করিমপুর আনন্দপল্লীতে যেখানে বসবাস করেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। পুলিশ সূত্রে খবর মিতা মন্ডল বিশ্বাস নামে এক মহিলা অধীর পালের কাছ থেকে ২০১৬ সালে বাড়িটি কিনে নেন এবং পরবর্তীতে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের সঙ্গে ওই বাড়ি ভাড়ার চুক্তি করেন পরবর্তীতে চুক্তি মোতাবেক 2016 সাল থেকে এতকাল পর্যন্ত সমস্ত বাড়ি ভাড়া ব্যাংক স্টেটমেন্ট এর মাধ্যমে মিতা দেবীকে দিয়ে দিয়েছেন মহুয়া মৈত্র। সে কথা স্বীকারও করেছেন মিতা দেবী এমনটাই জানা যায় পুলিশ সূত্রে ।
Read Next
November 9, 2026
আদালত অবমাননার মামলার জের, অবশেষে ৭৯ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি ফেরানোর বিজ্ঞপ্তি এসএসসির
November 9, 2026
উত্তরবঙ্গ যেতে আর চিন্তা নেই! হাওড়া-এনজেপি রুটে বিশেষ ট্রেন, জানুন ছাড়ার দিন ও সময়সূচি
November 9, 2026
মমতার কালীপুজোর পদ্ধতি নিয়ে কটাক্ষ শুভেন্দুর, পণ্ডিতের কাছে শেখার পরামর্শ মুখ্যমন্ত্রীর
November 9, 2026
রাজ্যে চতুর্থ এনকাউন্টার: জিরো টলারেন্স নীতিতে বড় বার্তা শুভেন্দুর
November 9, 2026
‘কোন রোগে কত পটকা?’ পাপিয়া অধিকারীর বাজি-তত্ত্ব নিয়ে দেবজ্যোতির কটাক্ষ
November 9, 2026
রায়গঞ্জে ধর্ষণ-খুনের মামলায় অভিযুক্তকে এনকাউন্টার, পুলিশের ‘হাত খোলা’ নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Related Articles
Check Also
Close







