খেলাধুলা

আইপিএলের দরবারে আরেক বাঙালি ক্রিকেটারের আগমন! চন্দননগরের অভিষেক পোড়েলের পর দিল্লিতে এবার জায়গা করে নিলেন এই পেসার! নেপথ্যে আবারও সৌরভ গঙ্গোপাধ্যায়

 

সৌরভ গঙ্গোপাধ্যায়-এর নজরে এসে ইতিমধ্যেই দিল্লির দলে নিজের জায়গা পাকা করেছেন চন্দননগরের ছেলে অভিষেক পোড়েল (Abhishek Porel)। এবার দাদার ডাকেই দিল্লির টিমে ট্রায়াল দিতে রওনা দিয়েছেন অভিষেকের দাদা ঈশান পোড়েল। বৃহস্পতিবার দিল্লি পৌঁছানোর পর ভাই অভিষেকের সোশ্যাল মিডিয়ায় একটি ছবিও তাঁরা পোস্ট করেন।

 

ক্রিকেট মহল সূত্রের খবর, দিল্লি ক্যাপিটাল-এর ফাস্ট বোলার কমলেশ নাগারকোটি চোট পাওয়ায় আরেকজন বোলারের প্রয়োজন হয়েছিল। সেই কারণেই দলের সিলেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায়ের নজরে এল বাংলার ফাস্ট বোলার ঈশান পোড়েল।

 

ঈশান বৃহস্পতিবার সকালে কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। বৃহস্পতিবার দুপুরের মধ্যে দিল্লি পৌঁছে বিকেল পাঁচটায় ঈশান প্র্যাকটিসে নেমে পড়লেন।

 

প্রসঙ্গত অভিষেকের মধ্যে উইকেটের সামনে এবং পিছনে নিজেকে প্রমাণ করার তাগিদ দেখা যাচ্ছে। এর মাঝেই ঈশান দিল্লি চলে এলেন। ট্রায়াল দেবেন তিনি। শোনা যাচ্ছে, কোচ রিকি পন্টিং-সহ দলের সাপোর্ট স্টাফদের পছন্দ হলে আইপিএলে আরও এক বাঙালির সংখ্যা বাড়বে।

 

অভিষেকের মতো ঈশানের বাড়িও হুগলির চন্দননগরে। সম্পর্কে অভিষেকের জেঠুর ছেলে ঈশান পোড়েল। ছোটবেলায় একই মাঠ থেকে দুজনের ক্রিকেটে হাতের খড়ি। এমনকি প্রথম জীবনে দুই ভাইয়ের ক্রিকেটের কোচও ছিলেন একজনই।

 

দিল্লির টিম সিলেক্টররা এবার যদি ঈশানকে সিলেক্ট করে তা হলে একই টিমে দুই ভাইকে খেলতে দেখা যাবে।

 

প্রসঙ্গত, বছর ২৪- এর ঈশানের আইপিএল-এ ডেবিউ কিংস ইলেভেন পঞ্জাব দলের হয়ে। ২০২১ সালে আইপিএলে তিনি একটি ম্যাচ খেলেছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ঈশান ৩৯টি ম্যাচ খেলেছেন। তাঁর নামে ১০৮টি উইকেট রয়েছে।

 

বাংলার এই ডানহাতি পেসার ২০১৭ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছিলেন। কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে অনবদ্য বোলিংয়ের জন্য ঈশান নজর কেড়েছিলেন। এবার আইপিএলে সিলেক্টোরদের কাছে নিজের যোগ্যতা প্রমাণ করার পালা। তার পরেই দুই ভাই একই দলে খেলতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.