অফবিট

মুঘল অধ্যায়কে কেন্দ্র করে গান্ধীজীর পর এবার পাঠ্যপুস্তক থেকে মুছে ফেলা হলো মৌলানা আব্দুল কালাম আজাদের নাম!

 

একাদশ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হল দেশের প্রথম শিক্ষামন্ত্রীর নাম। জানা গিয়েছে, ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং(NCERT)-এর নির্দেশে রাষ্ট্রবিজ্ঞানের বই থেকে মৌলানা আবুল কালাম আজাদের (Maulana Abul Kalam Azad) নামটি সরিয়ে দেওয়া হয়েছে।

 

তবে এর আগে স্বাধীনতা পরবর্তী সময়ে গান্ধীর অবদান ও তাঁর হত্যার বিষয়টি বাদ দেওয়ায় বিতর্কের সূত্রপাত হয়েছিল। এবার আজাদও বাদ পড়লেন। এমনকি স্বাধীনতার পরে কাশ্মীরে শর্তাধীন অন্তর্ভুক্তির প্রসঙ্গও বাদ দেওয়া হয়েছে।

 

জানা গিয়েছে, বইটির প্রথম অধ্যায় ‘সংবিধান- কী ও কেন’-এ সংসদীয় কমিটির মৌলানা আজাদের নাম ছিল। এখন সেই তথ্য বাদ দেওয়া হয়েছে। জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, সর্দার প্যাটেল, বিআর আম্বেদকরের নাম থাকলেও পরিবর্তিত বাক্যে আজাদের নাম নেই।

 

উল্লেখ্য, সংবিধান তৈরির প্রাক্কালে ১৯৪৬ সালে নতুন গণ পরিষদের নির্বাচনে আজাদ কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছিলেন। কংগ্রেস সভাপতি হিসেবে তাঁর ষষ্ঠ বছরে ব্রিটিশ ক্যাবিনেট মিশনেও তিনি ছিলেন।

 

এমনকি বই থেকে কাশ্মীরের অন্তর্ভুক্তির ইতিহাসও বাদ পড়েছে। বইয়ের দশম অধ্যায় ‘সংবিধানের দর্শন’ থেকে এই সংক্রান্ত একটি বাক্য বাদ দেওয়া হয়েছে। ফলে সংবিধানের ৩৭০ ধারাও মুছে গিয়েছে।

 

তবে এর আগে দেশজুড়ে গান্ধীর ইতিহাস ছাড়াও মুঘল অধ্যায় মোছাকে কেন্দ্র শিক্ষার গেরুয়াকরণের অভিযোগে বিতর্ক শুরু হয়েছে। তার মধ্যেই নতুন করে মৌলানা আবুল কালাম আজাদের নাম মোছাকে ঘিরে বিতর্ক বাড়ল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.