উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে আবারও বৃষ্টি হবার আশঙ্কা। এছাড়াও হালকা তুষার পাতের সম্ভবনা দার্জিলিং, কালিম্পং এর উঁচু পার্বত্য অঞ্চলে। শুক্রবার বৃষ্টির সম্ভবনা আরও বাড়বে । শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ হালকা থাকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
অন্যদিকে দক্ষিণবঙ্গে এইমুহুর্তে বৃষ্টির কোনো সম্ভবনা নেই। দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু জালায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা একই থাকবে। এই আবহাওয়া শুক্রবার পর্যন্ত একই থাকবে। শনিবার থাকে তাপমাত্রা ধাপে ধাপে উত্থান হবে।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৯ শতাংশ।






