ময়নাগুড়ি জল্পেশ মেলার মাঠের নিকটে একটি প্রাইভেট লিমিটেড হিমঘরের ছাদের ফাটল , পরিদর্শনে , মঙ্গলবার আসলেন ময়নাগুড়ি থানার আইসি, তমাল দাস, এগ্রি মার্কেটিং এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং ভিডিও শুভ্র নন্দী , জলপাইগুড়ি জেলা পরিষদের ইঞ্জিনিয়ার, সেইসঙ্গে , পরিদর্শনে আসলেন , স্থানীয় দমকল কেন্দ্রের আধিকারিকরা সহ অন্যান্য আধিকারিকেরা।
জানা গেছে গত , রবিবার ৯ এপ্রি ল সকাল ছটা নাগাদ হিমঘরের থেকে একটি বিকট শব্দ শুনতে পায় গ্রামবাসী এর ফলে একটি আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ওই এলাকায় কারণ ছাদ ভেঙে পড়লেই এমোনিয়া গ্যাস এর পাইপ ফেটে দুর্ঘটনা ঘটতে পারে এর ফলে গতকাল মালিক কে ঘিরে বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী তবে ময়নাগুড়ি থানার পুলিশ এসে গ্রামবাসীদের সাথে কথা বলে গ্রামবাসীদের সামনে মালিক একদিনের সময় চেয়ে নেয় এবং আজকে ময়নাগুড়ি থানার আইসি তমাল দাস ভিডিও শুভ্র নন্দী ওই ইঞ্জিনিয়ার হিমঘর পরিদর্শনে এলেন এবং ইঞ্জিনিয়ার সাহেব এবং প্রশাসন জানায় যে আলু ওই ফ্রন্ট এ চারটি ফ্লোরে রাখা হয়েছে তার মধ্যে দুটি ফ্লোরে আলু দ্রুত বিকল্প ভাবে , বের , করা হবে , সেখানে থাকবে এম্বুলেন্স, দমকল , সিভিল ডিফেন্স কে সাথে নিয়ে দ্রুত আলু সরানোর নির্দেশ দেন। এগ্রি মার্কেটিংয়ের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গৌতম কুমার দে জানায় ওই চেম্বার থেকে আলু বের করার পর ওই চেম্বারটি বন্ধ রাখা হবে।
এ বিষয়ে , কোল্ড স্টোরের মালিক কর্তৃপক্ষের কাছে কত প্যাকেট আলু ঢুকানো হয়েছে সেই হিসাব দিতে পারেনি তিনি।
তবে ইঞ্জিনিয়ার গৌতম দে বলেন নয় তারিখে সবমাল ঢোকানো হয়েছে। আলু সরানোর জন্যকৃষ্ণনগর এবং বহরমপুর থেকেঅভিজ্ঞ সম্পন্ন শ্রমিক ,আনা হয়েছে। তবে প্রশ্ন উঠছে এখানে সাংবাদিককে সেই রিসিভ কপি দেখাতে , চাইছেন না মালিক কর্তৃপক্ষ।
গ্রামবাসীদের দাবি এ বিষয়ে যদি ডি এম কে লিখিত দায়ের করতে হয় তাহলেৎ আমরা কালকের মধ্যেই লিখিত জমা করবো। ও জেলা পুলিশকেও।
অন্যদিকে ,হিমঘরে কোনরকম অপ্রীতিকর ,কোন ঘটনা না ঘটে তার জন্যপ্রচুর পুলিশ ,মোতায়ন হয়েছে।







