ঘরের ভেতরে সাজানো রয়েছে থাকে থাকে ৫০০,২০০ টাকার নোটের বান্ডিল।আয়কর আধিকারিকদের চোখ কপালে উঠে যায় নোটের এই পাহাড় দেখে। নোট গোনার মেশিন আনা হলো পাহাড় প্রমাণ এই নোট গোনার জন্য। সেখানেও ঘটলো বিপত্তি। ৫০ কোটি টাকা গোনার পর আর চলল না মেশিন।
এই অবিশ্বাস্যকর ঘটনাটি ঘটেছে বোদিস্টিলেরি প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থায়। আয়কর দপ্তর ওড়িশা ও ঝাড়খণ্ড দুই রাজ্যের চারটি স্থানে তল্লাশি করে। সংস্থাটির বিরুদ্ধে কর ফাঁকি ও বেআইনি ব্যবসা করার অভিযোগ ছিল। এই অভিযোগের ভিত্তিতে এই সংস্থার একাধিক অফিসে আয়কর দপ্তর তল্লাশি চালায়।ওড়িশার কংগ্রেসের রাজ্যসভা সাংসদ ধীরজ সাহুর সঙ্গে এই সংস্থাটির যোগাযোগ রয়েছে এমনটা জানা যায়।
বুধবার দিন সকাল সাতটা থেকে শুরু হয় দুই রাজ্যে তল্লাশি। ওড়িশার বোলাঙ্গির ও সম্বলপুর এবং ঝাড়খণ্ডের রাঁচি ও লোহারডাঙা- চার জায়গায় তল্লাশি চালায় আয়কর দপ্তর। তল্লাশি চলাকালীন ঘরের মধ্যে থেকে পাওয়া যায় পাহাড় সমান টাকা। ব্যবসার সংক্রান্ত কিছু নথিপত্র বাজেয়াপ্ত করে আয়কর দপ্তরের অধিকারীকরা। বিশাল পরিমাণ টাকা গোনার জন্য আনা হয় টাকা গোনার মেশিন।
বুধবার দিন রাতে আয়কর দপ্তর জানান উদ্ধার হয়েছে মোট ৫০ কোটি টাকা। এত টাকা গুনতে গুনতে থেমে যায় মেশিন। মেশিনকে ঠিক করে আবার শুরু করে দেয়া হয় নোট গোনার কাজ। এই বোদিস্টিলেরির অধীনে আছে তিনটি মদের কারখানা।







