খেলাধুলা

আইএসএল ২০২৪-২৫, কনকাশন সাব সহ নতুন নিয়মে বদলাচ্ছে দেশের একনম্বর ফুটবল লিগ

২০২৪-২৫ মরসুমে ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) যুক্ত হতে চলেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নতুন নিয়ম। ইংলিশ প্রিমিয়ার লিগের মতো এবার আইএসএলেও চালু করা হচ্ছে কনকাশন সাব, যেখানে মাথায় আঘাত পেয়ে খেলতে না পারা ফুটবলারকে বদলানোর সুযোগ দেওয়া হবে। পাশাপাশি, বিপক্ষ দলও এক জন অতিরিক্ত ফুটবলার বদলাতে পারবে।

আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো, প্রতিটি দলে সহকারী কোচ হিসাবে একজন ভারতীয় কোচ থাকা বাধ্যতামূলক। এই কোচের অবশ্যই এএফসি প্রো লাইসেন্স বা সমমানের লাইসেন্স থাকতে হবে। প্রধান কোচ অনুপস্থিত থাকলে এই ভারতীয় সহকারী কোচকে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব নিতে হবে।

তৃতীয়ত, সরাসরি লাল কার্ডের বিরুদ্ধে দলগুলি আপিল করতে পারবে যদি তারা মনে করে সিদ্ধান্তটি ভুল ছিল। আইএসএল কর্তৃপক্ষের কাছে কার্ড বাতিল করার আবেদন জানানো যাবে।

অন্যদিকে, দলগুলি বেতন তালিকার বাইরে তিন জন অনূর্ধ্ব-২৩ ফুটবলার রাখতে পারবে, যাদের সঙ্গে তিন বছরের চুক্তি থাকতে হবে।

এই নতুন নিয়মগুলো আইএসএল-এর মান উন্নত করতে ও প্রতিযোগিতায় আরও উত্তেজনা আনতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.