ময়নাগুড়ি, ১৪ ই এপ্রিল শুক্রবার, ময়নাগুড়ি ব্লকের চুরা ভান্ডার এলাকার কানু মন্ডল , বয়স আনুমানিক ৬৯ বছর গত কয়েক মাস ধরেইু মন্ডল বার্ধক্য জনিত কারণে অসুস্থ ছিল বলে জানান পুত্ররম মণ্ডল।
বিক্রম মন্ডল জানান তার বাবা হঠাৎ করে গত 12 তারিখে প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে, পরে তাকে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যর্থ চিকিৎসক জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে এর রেফার করে। ১৪ ই এপ্রিল ভোররাতে কানু মন্ডল মারা যায়।
মারা যাওয়ার পর কানু মন্ডলের মৃতদেহ কি করে বাড়িতে আনবেন সমস্যায় পড়ে যান পরিবারের লোকজন, পরিবারের লোকজনেরা জানান তাদের পরিবারের অবস্থা খুব খারাপ এই মত অবস্থায় মৃতদেহ বাড়িতে আনার মতন অর্থ নেই তাদের। এই অবস্থায় বাড়ির লোকজন জলপাইগুড়ি মেডিকেল কলেজের ওয়ার্ড মাস্টার এবি শাহাজান বলেন মৃত ব্যক্তির পরিবারের লোকজন মৃতদেহের নিয়ে যাওয়ার মতন সমর্থ্য নেই তাদের এই কথা শাহজাহান বাবু কে জানালে তিনি ময়নাগুড়ির সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভ্র নন্দী কে বিষয়টি জানালে বিডিও শুভ্র নন্দী মৃতদেহ বাড়িতে নিয়ে আসার জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করে দেন পরিবারকে।
বিডিও শুভ্র নন্দী কে এখানে উদ্যোগ সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ সহ মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা।
বিডিও শুভ্র নন্দী জানান এইসব কাজ তার কর্তব্যের মধ্যে , পড়ে।
তিনি এর আগেও ,বার্নিশ এলাকার এক ,বৃদ্ধার মারা যাওয়ার পর বিনা পয়সায় সবদেহ আনার গাড়ির ব্যবস্থা করে দেন সেই সঙ্গে সমব্যাথির টাকারও ব্যবস্থা করে দেন সঙ্গে সঙ্গে।







