জেলা

গরু পচার করার সময় ৪ টি গরু সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল নয়াগ্রাম থানার পুলিশ

গরু পচার করার সময় ৪ টি গরু সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল নয়াগ্রাম থানার পুলিশ। এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার অন্তর্গত চাঁদাবিলা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের নাম এস কে রোহিত আলী ও আক্তার খান। তাদের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার কাশবা নারায়ণগড়ে। এদিন শনিবার অভিযুক্তদের ঝাড়গ্রাম আদালতে পেশ করে নয়াগ্রাম থানার পুলিশ। পুলিশ সূত্রে আরোও জানা গিয়েছে শুক্রবার রাত্রে একটি পিকআপ ভ্যানে ৪ টি গরু নিয়ে ঝাড়খন্ড রাজ্যের দিক থেকে গোপীবল্লভপুর হয়ে পশ্চিম মেদিনীপুর যাওয়ার সময় নয়াগ্রাম থানার চাঁদাবিলা এলাকায় পুলিশের নাকা চেকিং এ পিকআপ ভ্যানিটিকে আটক করে পুলিশ। সেখানে গরুর কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারাই পিকআপ ভ্যান সহ গরু গুলিকে আটক করে পুলিশ। এবং দুই ব্যক্তিকে গ্রেফতার করেন পুলিশ। নয়াগ্রাম থানার আই.সি সুদীপ ঘোষালের নেতৃত্বে নাকা চেকিং চালানোর সময় বড়সড় গরু পাচার রুখে দিল নয়াগ্রাম থানার পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.