আপনি কি কখনও ভেবে দেখেছেন কেন ভারতীয় মোবাইল নম্বরগুলি +91 দিয়ে শুরু হয়? এই অনন্য বৈশিষ্ট্যটি কেবল একটি সংখ্যাসূচক কাকতালীয় ঘটনা নয়। এটি বিশ্বব্যাপী টেলিযোগাযোগ মান এবং ভারতের দেশের কোড সিস্টেমের মধ্যে গভীরভাবে প্রোথিত।
ভারতের সেই কান্ট্রি কোডই (Country Code) হল এই +91। এবার নিশ্চই আপনাদের মনে প্রশ্ন জাগছে কেন ভারত +91 ডিজিটের কান্ট্রি কোডটিই পেল? ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) বিভিন্ন দেশকে এই কান্ট্রি কোড প্রদান করে থাকে। জাতিসংঘের একটি সংস্থা এই ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ)।
গোটা বিশ্বকে মোট ৯টি ভাগে বিভক্ত করেছে আইটিইউ। এই ৯টি বিভাগের মধ্যেই অন্তর্গত রয়েছে দক্ষিণ, মধ্য, পশ্চিম ও মধ্যপ্রাচ্য এশিয়া। এই অঞ্চলগুলির প্রত্যেকটি দেশের কান্ট্রি কোড শুরু হয়ে থাকে 9 দিয়ে। উদাহরণস্বরূপ ভারতের কান্ট্রি কোড +91, আবার পাকিস্তানের কান্ট্রি কোড +92।
দেশের জনসংখ্যা, ইউনিয়ন এবং অন্যান্য একাধিক বিষয় খতিয়ে দেখেই একটি দেশকে কান্ট্রি কোড প্রদান করে থাকে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সর্বদা সচেতনতা বৃদ্ধি করতে প্রচার করা হয়ে থাকে যে +91 ব্যতীত অন্য কান্ট্রি কোড থেকে ফোন আসলে সর্বদা সাবধানতা অবলম্বন করা উচিত গ্রাহকদের। বিদেশ থেকে আসা ফোন কলস হতে পারে জালিয়াতদের কোনও চাল।







