রাজনীতি

“ভারতীয় মুসলিমদের সঙ্গে বিজেপির কোনওদিনও লড়াই ছিল না” সংখ্যালঘুদের নিয়ে একি মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী !

তার মন্তব্য কখনোই মুসলিম বিরোধী ছিল না , তার মন্তব্য ছিল মূলত ‘ তৃণমুল মুসলিম দুষ্কৃতীদের ‘ বিরোদ্ধে। সংখ্যালঘু ভোট ও বিজেপি সম্পর্কে নিজের অবস্থান স্পষ্ট করলেন বিরোধি দলনেতা শুভেন্দু অধিকারী। তার কথায়, তিনি কখনোই বলেননি তিনি মুসলিম ভোট চান না। বরং তিনি বলেন , “১৯ , ২১ ও ২৪ সালের নির্বাচনে বিজেপি এক শতাংশের কম মুসলিম ভোট পেয়েছে। ”

এদিন শুভেন্দু অধিকারী বলেন , “আমি সবসময় এটাই বলে এসেছি, বিজেপি শাসিত রাজ্যে সব ধর্মের লোক ভাল আছে। গুন্ডা গুন্ডাই হয়। খুনি খুনিই হয়। তার জাত ধর্ম আলাদা হয় না। ভারতীয় মুসলিমদের সঙ্গে বিজেপির কোনওদিনও লড়াই ছিল না। আজও নেই।” কয়েক মাস আগে একই প্রসঙ্গে মন্তব্য রাখতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে । তখন তৃণমুলের পক্ষ থেকে এটিকে বিজেপির ‘ব্যাক গিয়ার’ বলে কটাক্ষ করা হয়েছিল।

রাজনীতিবিদদের মতে , বিজেপির অন্দরে এই বিষয়ের সূত্রপাত বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের মন্তব্যের পর থেকে। দলের সভাপতির পদে অবস্থান করে বক্তব্য রাখার সময় তিনি বলেন , “সংখ্যালঘুদের বুঝতে হবে বিজেপির লড়াই সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.