বিনোদন

মা হওয়ার সুখবর শোনালেন অনুরাগের ছোঁয়া সিরিয়ালের মিসকা

টলিউডে একের পর এক অভিনেত্রী মা হওয়ার সুখবর শোনাচ্ছে। মানসী সেনগুপ্ত, অনিন্দিতা রায়চৌধুরীর সহ আরো অনেকের নাম সেই তালিকায়। এবার অভিনেত্রী অহনার নামও যুক্ত হল এই তালিকায়।

বহুদিন ধরে অভিনেত্রী অহনা দত্ত চুটিয়ে প্রেম করছেন দীপঙ্কর রায়ের সঙ্গে। এমনকি গুঞ্জন উঠেছিল তারা নাকি বিয়ের আগে সহবাস করতেন। সেই নিয়ে অভিনেত্রী অনেক দিন চর্চায় ছিলেন। স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহীকে নিজের অভিনয় দিয়ে মুগ্ধ করেছে অহনা। এই ধারাবাহীকে খল চরিত্রে অভিনয়ের মাধ্যমে মানুষের মনে দাগ কেটেছেন অভিনেত্রী। এমনকি তিনি ‘মিশকা’ চরিত্রে বেশ খ্যাত অর্জন করেছেন। তবে নতুন বছরের শুরুতেই এবার নায়িকা বৈবাহিক জীবন শুরু করলেন।

এবার ২০২৫ সাল পরতেই আনুষ্ঠানিকভাবে চার হাত এক করলেন তারা অভিনেত্রী অহনা দত্ত। বিয়ের ২ মাস পেরোতে না পেরোতেই সুখবর দিলেন অভিনেত্রী। তবে ২০২৩ সালে আইন মেনে বিবাহ সম্পন্ন করেছিলেন তারা। সেই বিষয়টা এতদিন পর্যন্ত গোপনে রেখেছিলেন এই তারকা দম্পতি। এবার তাদের জীবনে আসতে চলেছে নতুন সদস্য। বেবি বাম্প নিয়ে সোশ্যাল মিডিয়া ছবি পোস্ট করে সকলকেই সুখবর জানালেন অভিনেত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.