রাজনীতি

ভুতুড়ে ভোটার নিয়ে বৈঠকে কোর কমিটির ছাড়াও থাকবে অন্যান্য নেতৃত্বরাও

২৭ শে ফেব্রুয়ারি নেতাজি ইন্দোরের মেগা সমাবেশের পর থেকে ২৬ শের নির্বাচন নিয়ে শাসক শিবিরে জোর কদমে তোর জোর শুরু হয়ে গিয়েছে। সেই সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুতুড়ে ভোটার নিয়ে সরব হয়েছিলেন। সেই ভুতুড়ে ভোটার তালিকা নিয়ে ১৫ ই মার্চ হতে চলেছে দ্বিতীয় বৈঠক। এই বৈঠকে থাকতে চলেছে অনেক চমক।

আসন্ন ২৬ এর বিধানসভা নির্বাচন। তার আগেই কোমর বেঁধে নেমে পরেছে সমস্ত রাজনৈতিক দলগুলি। এবার নেতাজি ইন্দোরে মেগা সমাবেশে তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছে সমস্ত নেতাকর্মীদের। পাশাপাশি সকল নেতাকর্মীদের সতর্ক করেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তৃণমূল সুপ্রিমো আশঙ্কা প্রকাশ করেছেন এবার আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটার তালিকা নিয়ে কার ছবি করতে পারে কেন্দ্রের শাসক দল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি করেন বিজেপি নেতারা নির্বাচন কমিশনারের সাহায্যে ভুতুড়ে ভোটার দিয়ে নির্বাচনের জয়লাভ করার চেষ্টা করবে। সেটাই রুখতে বদ্ধপরিকর হতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এই ভুতুড়ে ভোটার ধরতে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী গড়ে দিয়েছেন কোর কমিটি। মধ্যেই সেই কোর কমিটির প্রথম দফার বৈঠক হয়ে গেছে। যেখানে উপস্থিত ছিলেন না দেবাংশু ভট্টাচার্য ডেরেক ও’ব্রায়েন ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ১৫ ই মার্চ হতে চলেছে দ্বিতীয় দফার বৈঠক। যেখানে স্বশরীরে অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত না থাকলেও ভার্চুয়ালি বৈঠকে অংশগ্রহণ করবেন তিনি। তবে সেই বৈঠকে শুধু কোর কমিটির সদস্যরাই নয়, সেখানে উপস্থিত থাকবেন সমস্ত সাংসদ বিধায়ক থেকে শুরু করে বিভিন্ন পদের নেতৃত্বরা। এই আলোচনা শুধু কোর কমিটির মধ্যেই বদ্ধ থাকবে না। এই ভুতুড়ে ভোটার ধরতে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা কর্মীদের ময়দানে নামার জন্য সকলকে নিয়েই হবে এই বৈঠক। সকলেই এখন অপেক্ষায় রয়েছে ১৫ ই মার্চের বৈঠকের দিকে। সেই বৈঠকে নতুন করে কোন বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেন কিনা সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা বাংলা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.