অফবিটরাজ্য

নয়া ট্রেন্ড ‘শুভনন্দন’, এবার বারোয়ারি পুজোয়ও শোনা যাবে উক্ত শব্দবন্ধ?

নয়া ট্রেইন্ড, বাঙালির জীবনে নতুন শব্দবন্ধ ‘শুভনন্দন’। শব্দবন্ধটি মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়য়ের পয়লা বৈশাখের উপহার স্বরূপ। চমক লেগেই আছে। উক্ত শব্দটি আবার সাদরে গ্রহণ করেছেন মানুষ। শনিবার সেই শব্দবন্ধকেই জুড়ে নিয়ে ‘শুভনন্দন’ শপথ নিল উত্তর কলকাতার গৌরীবেড়িয়া সর্বজনীন পুজো কমিটি। পুজো দেখতে এবার থেকে সেখানে পা রাখলেই শোনা যাবে ‘শুভনন্দন!’

গত পরশু অর্থাৎ শুক্রবার মন্দির থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘শুভ নববর্ষের শুভনন্দন। শুভেচ্ছা, ভালোবাসা প্রীতি এবং শুভেচ্ছা জানাই সকলকে। আসুন নব বৈশাখে বাংলার ঘরে ঘরে সুরভিত হোক, সুশভিত হোক। বাংলা বিশ্বের দরবারে নববর্ষে আরও প্রতিষ্ঠা পাক।’

শনিবার থেকেই উত্তর কলকাতার গৌরীবেড়িয়া সর্বজনীন পুজো কমিটি পুজোর যাবতীয় কাজ শুরু করে দিল। সমাজের বিশিষ্টদের সঙ্গে আলোচনা সেরে এই শুভনন্দন শপথ নিয়েছেন তাঁরা। সকলকে সেটি ব‌্যবহারের অনুরোধ করে নোটিসও দিয়েছে ক্লাব। সেই শপথবাক‌্য এদিন পুজো কমিটির সদস‌্যদের পাঠ করিয়েছেন শাস্ত্রজ্ঞ আচার্য ড. জয়ন্ত কুশারি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.