হাতে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তার পরেই মা লক্ষী প্রতিটা ঘড়ে গিয়ে আলোয় ভরিয়ে দেবে। কিন্তু কখন পূর্ণিমা লাগছে সেই বিষয় নিয়ে সংশয় রয়েছে অনেকর মনে। আসলে পূর্ণিমা ১৬ অক্টোবর , নাকি ১৭ অক্টোবর, তা নিয়ে দ্বিধাগ্রস্ত মানুষ। কখন থেকে পড়ছে পূর্ণিমা, চলুন দেখা যাক।
শারদ পূর্ণিমার দিন ভোর ৬ টা ২৩ মিনিট থেকে এই রবি যোগ পড়ছে আর রাত ৭ টা ১৮ মিনিট পর্যন্ত যোগ থাকবে। এই যোগের বিশেষ মাহাত্ম্য রয়েছে। আসলে শারদ পূর্ণিমায় রবি যোগ- বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে কোজাগরী পূর্ণিমায় রবি যোগ রয়েছে। এই দিন তৈরি হচ্ছে শুভ রবি যোগ।
পঞ্জিকা কী জানান দিচ্ছে জেনেনিন:-
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে কোজাগরী লক্ষ্মীপুজোর দিন পূর্ণিমা তিথি পড়ছে ১৬ অক্টোবর সন্ধ্যা ৭ টা ৪২ মিনিট ৩৭ সেকেন্ডে। আর ১৭ অক্টোবর পূর্ণিমা তিথি শেষ হচ্ছে, বকেল ৫ টা ১৭ ৩৬ মিনিটে। আবার বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকামতে বুধবার রাত ৮ টা ৪১ মিনিটে পূর্ণিমা তিথি পড়ছে, আর বৃহস্পতিবার বিকেল ৪ টে ৫৬ মিনিটে তা শেষ হচ্ছে।
এছাড়াও জানেন কী? শারদ পূর্ণিমার দিনে বাড়িতে বানানো পায়েস চাঁদের আলোয় রেখে তা পর খাওয়া অত্যন্ত শুভ ফলদায়ক। মনে করা হয়, চাঁদের আলোয় রাখা পায়েস খেলে বহু কষ্ট থেকে মুক্তি লাভ হয়, সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়।







