রাজ্য

মাঝ আকাশে আতঙ্ক! প্রযুক্তিগত ত্রুটিতে কেঁপে উঠল ইন্ডিগোর বিমান, জরুরি অবতরণ ইন্দৌরে

সকাল সকাল রওনা দিয়েছিল ইন্ডিগোর ৬ই বিমান—গন্তব্য ছত্তীশগড়ের রায়পুর। তবে মাঝ আকাশেই দেখা দেয় বিপত্তি। টেক অফের মাত্র আধ ঘণ্টা পর হঠাৎ কেঁপে ওঠে বিমান। সঙ্গে সঙ্গে বেজে ওঠে অ্যালার্ম! আতঙ্কে চিৎকার করে ওঠেন যাত্রীরা।

বিমানে ছিলেন ৫১ জন যাত্রী। ইন্দৌর থেকে প্রায় ১০০ কিমি দূরে মাঝ আকাশে ঘটেছে এই ঘটনা। সঙ্গে সঙ্গে ককপিট থেকে ইন্দৌরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের (ATC) সঙ্গে যোগাযোগ করেন পাইলট। চাওয়া হয় জরুরি অবতরণের অনুমতি। অনুমতি মিলতেই দ্রুত ফিরিয়ে আনা হয় বিমানটিকে।

ইন্দৌরের দেবী অহল্যাবাই হোলকার বিমানবন্দরে সফল জরুরি অবতরণের পর, যাত্রীদের নিরাপদে নামিয়ে পরীক্ষার কাজ শুরু হয়। প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়ায় বিমানটি বাতিল করে ইন্ডিগো।

এই ঘটনাটি কিন্তু প্রথম নয়। মাত্র পনেরো দিন আগেই ইন্দৌর থেকে ভুবনেশ্বরগামী ইন্ডিগোর আর একটি উড়ানকে রানওয়ে থেকেই ফিরিয়ে আনতে হয় প্রযুক্তিগত ত্রুটির কারণে। সেই বিমানে ছিলেন ৮০ জন যাত্রী।

ঘনঘন এই ধরণের ঘটনায় প্রশ্ন উঠছে ইন্ডিগোর বিমানের রক্ষণাবেক্ষণ এবং যাত্রী নিরাপত্তা নিয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.