রাজনীতি

“ভাইপো গ্যাং” ফাঁস করলেন শুভেন্দু! একে একে ৫০ জনের ছবি প্রকাশ্যে

পশ্চিমবঙ্গের শিক্ষাঙ্গন কি তৃণমূলের গ্যাংরাজে জর্জরিত?
কসবাকাণ্ডের পর এবার ফের বিস্ফোরক অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর! গত রবিবার হুঁশিয়ারি দিয়েছিলেন— “কলেজে কলেজে মনোজিতরা আছে, এরা ভাইপো গ্যাং!” কথা রেখেই এবার একে একে ৫০ জনের ছবি সহ সেই ‘ভাইপো গ্যাং’ তুলে ধরলেন সংবাদমাধ্যমের সামনে।

ছবি হাতে শুভেন্দু বলেন,

“এরা শুধু ৫০ জন নয়, চাইলে আরও সাড়ে ৯০০ জনের তালিকা দিতে পারি!”
তিনি জানান, এই গ্যাং-ই কলেজের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে— ভর্তি, টেন্ডার, বিল্ডিং ডেভেলপমেন্ট, এমনকি “সিঙ্গারা থাকবে না গজা থাকবে, সেটাও ঠিক করে!”

TMCP-এর নামে কটাক্ষ:
TMCP-র মানে বদলে দিয়েছেন শুভেন্দু—

“Trinamool Malfeasance @ College Premises”
লাল কাঁটা চিহ্ন বসিয়ে এই ব্যাখ্যা সংবাদমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন তিনি।

তৃণমূলের অস্বস্তি বাড়ছে!
সোনারপুর মহাবিদ্যালয় থেকে গড়িয়াহাট ITI, হাওড়ার নরসিংহ দত্ত কলেজ থেকে কসবা ল কলেজ— বিভিন্ন কলেজ থেকে উঠছে ভয়ানক অভিযোগ ও ছবি। ছাত্র সংসদের ঘরে গাঁজা-মদ সেবন, ছুটির দিনেও খোলা ইউনিয়ন রুম, ছাত্রীদের অপমান— সবকিছু নিয়েই বিক্ষোভে ফুঁসছে সাধারণ ছাত্রছাত্রী ও অভিভাবক সমাজ।

পাল্টা তৃণমূলের জবাব:
যেমন কিছুদিন আগেই BHU-র ধর্ষণকাণ্ডে অভিযুক্তদের সঙ্গে বিজেপি নেতাদের ছবি তুলে সোশালে ঝড় তুলেছিল তৃণমূল। কিন্তু শুভেন্দু সাফ জানাচ্ছেন—

“এরা বিচ্ছিন্ন কিছু নয়, এরা একটি সংগঠিত অপরাধচক্র। সম্পূর্ণ সুরক্ষিত। অনেকের সঙ্গে সিকিউরিটি পর্যন্ত থাকে।”

এই রিপোর্ট ঘিরে তীব্র সাড়া পড়েছে রাজনৈতিক মহলে। শিক্ষা প্রতিষ্ঠান কি সত্যিই দলীয় ছত্রচ্ছায়ায় অপরাধের আঁতুড়ঘরে পরিণত হচ্ছে? কসবা-কাণ্ড কি শুধুই শুরু?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.