জেলা

ঘন কুয়াশার জেরে ভয়াবহ পথ দুর্ঘটনা, আহত বাসচালক

ফের সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে, ঘাটাল পাঁশকুড়া সড়কের জগন্নাথপুর বাস স্ট্যান্ডে।

স্থানীয় সূত্রে খবর, আজ সকাল আটটা নাগাদ পাঁশকুড়াগামী একটি যাত্রীবাহী বাস যাত্রী তোলার জন্য জগন্নাথপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল। সেই সময় পিছন দিক থেকে আনন্দপুর থেকে হলদিয়াগামী একটি বাস ওভারটেক করতে যাওয়ার সময় সামনের দিকে একটি লরি এসে যায়। ওই লরিটি বাসটিকে বাঁচানোর জন্য ব্রেক মারলে তার ঠিক পেছনে থাকা অপর একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের লরিকে ধাক্কা মারে। সজোরে ধাক্কা মারার সাথে সাথে লরির প্রায় আগের অংশ এক্কেবারে দুমরে মুচড়ে যাওয়ায় লরির চালক আহত হন। এরপর স্থানীয়রা বাসচালকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করান চিকিৎসার জন্য। এদিকে ক্ষোভের মুখে পড়ে আগে থাকা লরির চালকটি। বেশ কিছুটা দূরে গিয়ে ওই বাসটিকেও আটক করে স্থানীয়রা ওই বাসের সামনের দিকের কাঁচ ভেঙে দেয়। অনুমান করা হচ্ছে, ঘন কুয়াশার মধ্যে বাসটিকে ওভারটেক করতে গিয়েই এই দুর্ঘটনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.