মামার বাড়িতে বেড়াতে এসে নদীতে তলিয়ে যায় দু বছরের শিশু। ঘটনাটি ঘটেছে চোপড়ার রাঙাগছ এলাকায়, পরিবার সূত্রে জানা যায় শিলিগুড়ি থেকে মা বাবার সাথে মামার বাড়িতে বেড়াতে এসেছিল শিশুটি, আজ সকালে শিশুটি খেলতে খেলতে নদীর দিকে চলে যায়, তারপর থেকেই পরিবারের লোকজনদের সন্দেহ হয়, খবর পেয়ে পরিবারের লোকজন নদীর পাড়ে ছুটে গেলে সেখানে স্থানীয় একটি বাচ্চাকে দেখতে পায়, স্থানীয়রা বাচ্চাটির সাথে কথা বলে তারা জানতে পারে শিশুটি একটি বোতল নিয়ে খেলা করছিল। ঠিক সেই সময় শিশুটির হাত থেকে বোতলটি নদীতে চলে যায়, সেই বোতল আনতে গিয়েই নদীতে তলিয়ে যায় শিশুটি। খবর দেওয়া হয় চোপড়া থানায়, ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ, পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান, তিনি জানান প্রশাসনিকভাবে যা ব্যবস্থা নেওয়ার তা গ্রহণ করা হয়েছে, দ্রুত নদীর জল নামিয়ে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে, যত দ্রুত সম্ভব শিশুটির দেহ উদ্ধারের কাজ চলছে। তবে দুপুর দুটো গড়িয়ে গেলেও এখনো অব্দি শিশুটির খোঁজ মেলেনি,
Read Next
November 15, 2026
চোরবাগানের স্মৃতি ফিরতেই সতর্ক প্রশাসন! প্রবল ভিড়ের জেরে বন্ধ মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের মণ্ডপ
November 15, 2026
বীরভূমে পুলিশের পালটা গুলিতে নিহত দুষ্কৃতী রতন শেখ, অপরাধীদের কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
November 14, 2026
আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েও মিলল না রক্ষা! ক্যানিংয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ধৃত ৩
November 13, 2026
বালি হল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়ে ছাই একাধিক দোকান, পাশেই দাঁড়িয়ে মালগাড়ি, অল্পের জন্য বড় বিপত্তি এড়াল রেল
November 13, 2026
১৯টি ব্লক নিয়ে আত্মপ্রকাশ নতুন সুন্দরবন জেলার! কাকদ্বীপে তৈরি হবে সদর দপ্তর, চূড়ান্ত প্রশাসনিক রূপরেখা
November 12, 2026
বক্সার জঙ্গলেও থাকতে নারাজ ‘ডুয়ার্সের রানি’! ফের পালাল বাঘিনি, গর্ভের তিন শাবক নষ্ট হওয়ার আশঙ্কা
Related Articles
Check Also
Close







