সাতসকালে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নদীয়ার শান্তিপুরে। পরিবারের দাবি প্রণয় ঘটিত কারণেই হয়তো গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে ওই যুবক। ঘটনা নদীয়ার শান্তিপুর থানা এলাকার শান্তিপুর ১ নং ওয়ার্ডে জোড়াকালী বটতলার। পরিবার সূত্রে খবর মৃত যুবকের নাম সুরজিৎ শর্মা। যুবক একটি কাপড়ের দোকানে কাজ করতো। পরিবার জানায় কিছুদিন আগে থেকেই কোন এক যুবতীর সঙ্গে সে প্রণয় ঘটিত সম্পর্কে আবদ্ধ হয়। মাঝেমধ্যেই তাদের সঙ্গে কথাবার্তা হতো।
গতকাল রাতে হঠাৎ ই বাড়িতে ঢুকে শুয়ে পড়ে ওই যুবক তারপর সকালে যুবকের মা বারবার ডাকা সত্ত্বেও ঘর না খুললে পরবর্তীতে দেখতে পায় যুবকের দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে ঘরে এরপরই কান্নায় ভেঙে পড়ে পরিবারের সকল সদস্যরা খবর দেয়া হয় শান্তিপুর থানায়। শান্তিপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মৃত্যু নিশ্চিত করে পরবর্তীতে শান্তিপুর থানার পুলিশ ওই যুবকের মৃতদেহ ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠিয়েছে। তবে শুধুই কি প্রণয় ঘটিত কারণে মৃত্যু নাকি এর পেছনে রয়েছে অন্য কোন কারণ সমস্তটাই তদন্ত করে দেখছে শান্তিপুর থানার পুলিশ ।







