পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভার খড়গপুর২ ব্লকে বিজেপির বিরুদ্ধে সরব হল তৃণমূল কংগ্রেস। শনিবার খড়গপুর ২ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হরিনা থেকে বসন্তপুর পর্যন্ত মিছিল করে তৃনমূল কংগ্রেস। মিছিলে নেতৃত্ব দেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি।
অভিযোগ, কেন্দ্রের বিজেপি সরকার পরিকল্পিতভাবে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। বাংলাভাষীদের উপর সন্ত্রাস চাপিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি আর্থিক বঞ্চনা, বাংলা ভাষা ও সংস্কৃতিকে লাগাতার অপমান করার ষড়যন্ত্র চলছে বলেও দাবি তৃণমূল নেতৃত্বের।
বৃষ্টিকে উপেক্ষা করে মিছিলে পা মেলান হাজার হাজার তৃনমূল কর্মীর সমর্থকেরা। মিছিল শেষে পথসভা থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানায় তৃণমূল সভাপতি অজিত মাইতি।







