বৃহস্পতিবার থেকেই কম-বেশী দক্ষিণবঙ্গের সব জায়গায় বৃষ্টি হয়েছিল । হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ,আগামী কয়েক দিন ঝড়বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বইবে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৩০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছেন আবহবিদেরা।
আজ, শুক্রবার দক্ষিণবঙ্গে দুর্যোগ বাড়বে আর উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টির আবহাওয়া হতে পারে। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া, এমনকী কালবৈশাখী ঝড়েরও পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে আগামিকাল, শনিবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-শিলাবৃষ্টির প্রভাব বাড়বে। আজ শুক্রবার কালবৈশাখীর আসার সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলি জেলাতে। এই ৯ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টি সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে।
আগামিকাল, শনিবার উত্তরবঙ্গের দুর্যোগ বাড়বে। মালদহ, দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হবে। দুই বঙ্গেই ঝড় বৃষ্টির প্রভাব থাকবে রবিবার পর্যন্ত। তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের নীচে নামতে পারে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা।
আজ শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ওসর্বনিম্ন তাপমাত্রা ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৫৪ শতাংশ।







