আবহাওয়া

গরমে হাঁসফাঁস অবস্থার মধ্যেই স্বস্তির ইঙ্গিত—রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

তীব্র গরমে জেরবার রাজ্যবাসীর জন্য এল খানিকটা স্বস্তির খবর। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, সপ্তাহান্তে বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ—দুই অঞ্চলেই বদলাতে চলেছে আবহাওয়ার চরিত্র।

দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়, বিশেষ করে বীরভূম, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতা-তেও বিক্ষিপ্ত বৃষ্টির ইঙ্গিত থাকলেও তা খুব বেশি জোরালো নয়। ফলে গরমের অস্বস্তি পুরোপুরি কাটবে না বলেই মনে করা হচ্ছে।

রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তবে ঝাড়গ্রাম, মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ার মতো জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। একই সঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকায় গরম আরও ভোগান্তির কারণ হতে পারে।

শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করতে পারে। সকাল থেকেই আর্দ্রতা ও গরমে নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে শহরে।

অন্যদিকে উত্তরবঙ্গে তুলনামূলকভাবে স্বস্তিদায়ক আবহাওয়া বিরাজ করছে। দার্জিলিং, কার্শিয়াং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এই পরিস্থিতি সোমবার পর্যন্ত বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এরপর মঙ্গলবার থেকে ধীরে ধীরে বৃষ্টির দাপট কমবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.