দেশ

এবার বন্দে ভারতে যাত্রীর খাবারে পাওয়া গেল আরশোলা

রাজ্যের এক্সপ্রেস ট্রেন গুলির মধ্যে সব থেকে স্বাচ্ছন্দে যাত্রীরা যাতায়াত করেন সেটি হল বন্দে ভারত এক্সপ্রেস। তবে এই ট্রেনে যাত্রা করতে গিয়ে বিপাকে একযাত্রী। এবার আরশোলা মিলল বন্দে ভারত এক্সপ্রেসের খাবারে। এমনটাই অভিযোগ উঠলএক ট্রেন যাত্রীর তরফে। গত ১৮ জুন ভোপাল থেকে আগ্রা যাওয়ার পথে বন্দে ভারত এক্সপ্রেসের খাবারে আরশোলা দেখা যায় বলে জানান ওই ব্যক্তি। এবং সেই ছবি দিয়ে আইআরসিটিসিকে ট্যাগ করে অভিযোগ পর্যন্ত জানান ওই যাত্রী। যার কারণে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ছবিটি।

অপরদিকে এই অভিযোগ প্রকাশ্যে আসতেই পালটা উত্তর দেওয়া হয় রেল আধিকারিকদের তরফে। যা হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করেন রেলের তরফে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.