প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ নবম শ্রেণীর ছাত্রী, দুশ্চিন্তায় পরিবার সহ কোটা গ্রাম। বসিরহাটের বাদুড়িয়া থানার চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের মধ্য বেনা গ্রামের বাসিন্দা সাহেব আলী গাজী ও ঝর্ণা বিবির মেয়ে আরিফা খাতুন। সে চাতরা গার্লস হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী চলতি মাসের ১৭ তারিখ থেকে নিখোঁজ। ওই ছাত্রীর বাবা-মা কর্মসূত্রে গুজরাটে থাকায় নিজের মামার বাড়ি থেকেই পড়াশোনা করতো আরিফা। নিখোঁজ ছাত্রী আরিফার বাবা সাহেব আলী গাজী জানান, ১৭ তারিখ পড়তে যাওয়ার জন্য পাশের পাড়ার থেকে সাইকেল আনার জন্য বাড়ি থেকে বেরোয় ওই ছাত্রী। তারপর থেকেই সে নিখোঁজ হয়ে যায়। ওই ছাত্রীর একাধিক বন্ধু-বান্ধবী তথা পরিবারের অন্যান্য সদস্যদের কাছে খোঁজখবর নিলে তার কোন খোঁজ না মেলায় অবশেষে বাদুড়িয়া থানার দারস্ত হন তারা। ১৮ তারিখ ঐ ছাত্রীর মামা আব্দুল হাই বাদুড়িয়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বাদুড়িয়া থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রীর ডায়েরি থেকে আসামের একটি ছেলের নাম পাওয়া যায়। তার সাথে নাকি একাধিকবার ফোনে ও ভিডিও কলে কথাও হতো ওই ছাত্রীর। এলাকার সমাজসেবী হারুন মন্ডল বলেন, “খুবই দরিদ্র ঘরের মেয়ে ওই আরিফা খাতুন। কিভাবে সে নিখোঁজ হয়ে গেল তা আমরা বুঝতে পারছি না। প্রশাসনের উপর আস্থা আছে। প্রশাসন নিশ্চয়ই ওই ছাত্রীকে খুঁজে বার করবে। আমরা পরিবারের কাছে সব রকম ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেব।” কিন্তু হঠাৎ কি করে ওই নাবালিকা ছাত্রী নিখোঁজ হয়ে গেল? অপহরণ নাকি স্বেচ্ছায় সে বাড়ি ছেড়ে পালিয়েছে? পাশাপাশি প্রেমের টানে সে আসামে পাড়ি দিয়েছে? নাকি তাকে পাচার করা হয়েছে? পুরোটাই তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ।
Read Next
November 4, 2026
স্ত্রীর কাটা মুণ্ডু হাতে নিয়ে এলাকায় ঘোরাঘুরি! গঙ্গারামপুরে চাঞ্চল্য, মন্দির থেকে গ্রেফতার স্বামী
November 4, 2026
গোবরডাঙার প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের মেয়েকে ধর্ষণের অভিযোগ, সাহায্যের নাম করে সল্টলেকেও নির্যাতন! গ্রেফতার প্রাক্তন কাউন্সিলারের ছেলে
November 3, 2026
২০১৬ সালের পুরনো মামলা, ঝাড়গ্রাম আদালতে হাজির দিলীপ ঘোষ! কী অভিযোগে শুনানি?
November 3, 2026
উত্তরাখণ্ডে তুষারঝড়ে নিখোঁজ ৮ ট্রেকার, পাঁচজনই বাঁকুড়ার! দু’দিন পরও মেলেনি সন্ধান
November 3, 2026
নিজের দলের কর্মীদের কাছেই মার খেয়ে হাসপাতালে বিধায়ক
November 2, 2026
ছেলের ডাকে ঘরে ফিরে মর্মান্তিক পরিণতি! ব*টি দিয়ে স্ত্রীর গ*লা কা*টল স্বামী
Related Articles
Check Also
Close
-
শক্তিগড় ঘটনায় গ্রেপ্তার-১August 29, 2023







