রাজ্য

স্কুলে গরমের ছুটি বাড়লো, নবান্ন নোটিশে জানানো হল নতুন তারিখ

চৈত্রেই অস্বাভাবিক গরমে নাজেহাল পরিস্থিতি। মার্চ মাসেই তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। এই অস্বাভাবিক আবহাওয়ার কারণে পড়ুয়াদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে গ্রীষ্মকালীন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। নবান্ন থেকে জারি হয়েছে সরকারি নির্দেশিকা।
পশ্চিমবঙ্গের মাধ্যমিক শিক্ষা বোর্ড জানিয়েছে, ২০২৫ সালের জন্য মাধ্যমিক স্তরের গ্রীষ্মকালীন ছুটি ১২ মে থেকে শুরু হয়ে চলবে ২৩ মে পর্যন্ত। অর্থাৎ, এ বছর মোট ১১ দিনের ছুটি থাকবে। গত বছর এই ছুটি ছিল ১০ দিনের। তবে ছুটি বাড়ানো হলেও প্রাথমিক স্তরে তা প্রযোজ্য নয়, যা নিয়ে শিক্ষক মহলে অসন্তোষের সুর উঠেছে। তাঁদের মতে, ছোটদের শরীর গরমে আরও বেশি দুর্বল হয়ে পড়ে, তাই প্রাথমিক স্তরের পড়ুয়াদেরও দীর্ঘ ছুটি প্রয়োজন। যদিও বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকাতেও ১১ দিনের ছুটি দেখানো হয়েছে, তবে তা কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় রয়ে গিয়েছে। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি তাপমাত্রা আরও বাড়ে, তাহলে ভবিষ্যতে ছুটির মেয়াদ পুনর্বিবেচনা করা হতে পারে। পাশাপাশি, নির্দিষ্ট কিছু ছুটির দিনেও স্কুল খোলা থাকবে, তবে সেদিন কোনও ক্লাস হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.