খেলাধুলা

মুম্বাই পুলিশের সাথে পাঙ্গা, বড় খেসারত দিতে হলো পাঞ্জাব কিংসকে!

 

 

মৌসুমের তাদের চতুর্থ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে জেতার লক্ষ নিয়ে নামে, মুম্বাই ইন্ডিয়ান্স, যা অধিনায়ক শিখর ধাওয়ানের পরিবর্তে স্যাম কুরানের নেতৃত্বে ছিল। লক্ষ ছিল ২১৫ রান। প্রথমদিকে মুম্বাই ভালই পিছু করা শুরু করেছিল, কিন্তু শেষের দিকে গতি হারিয়েছিল তারা। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৬ রান।

 

পাঞ্জাবের হয়ে নায়ক ছিলেন আরশদীপ সিং, শেষ ওভারে দুই উইকেট নিয়ে পরপর দুই বলেই মিডল স্টাম্প ভেঙে দেন তিনি। অতীতে অসংলগ্ন পারফরম্যান্স সত্ত্বেও তার এই অভিনয় প্রশংসিত হয়েছিল নেটিজেনদের মাঝে। গোটা দেশে, এমনকি বিদেশেও প্রশংসিত হচ্ছে এই বা-হাঁতি পেস বোলারের কীর্তি!

 

ইদানীংকালে ক্রিকেতে ব্যবহৃত এই অত্যাধুনিক এলইডি স্টাম্পের গোটা সেটের দাম নাকি প্রায় ২৪ লক্ষ টাকা। পরপর দুটি স্টাম্প ভূপতিত করে বোর্ডকে ক্ষতির মুখে ফেললেন অর্শদীপ সিং। গতকালের ম্যাচ শেষে মুম্বই পুলিশকে ট্যাগ করে পাঞ্জাব কিংসের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে ট্যুইট করা হয়, “হে, মুম্বই পুলিশ, আমরা একটা অপরাধের অভিযোগ লেখাতে চাই।” ঠাট্টার স্বরেই জবাব এসেছে পুলিশের তরফ থেকেও, তারা বলেছেনে , “আইন ভাঙার জন্য ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, স্ট্যাম্প নয়!”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.