খেলাধুলা

স্বস্তির নিঃশ্বাস আরসিবি শিবিরে , একটুর জন্য কোহলির শটে চোট পাওয়া থেকে বাঁচলেন ক্রুনাল

আগামী শুক্রবার সাউথ ইন্ডিয়ান ডার্বিতে মুখোমুখি হবে আরসিবি এবং সিএসকে । মুখোমুখি মহারণে নামবেন মাহিরাট। দুই দলই চাইবে দক্ষিণী ডার্বি নিজের নামে করতে । তবে তার আগে সুখবর বেঙ্গালুরু ফ্যান দের জন্য। একটুর জন্য চোট পাওয়া থেকে বেঁচেছেন আরসিবির নতুন সদস্য ক্রুনাল পাণ্ডিয়া ।

অনুশীলনে বিরাট ব্যাট করছিলেন ক্রুনালের বলে । হঠাৎই ক্রুণাল বল করার পর , বিরাটের একটি শট আসে সোজাসুজি ক্রুনালকে লক্ষ করে । কোনো মতে , দু পা দুদিকে সরিয়ে , আহত হওয়া থেকে বাঁচেন ক্রূণাল । চেন্নাই ম্যাচের আগে , ক্রুনাল চোট পেলে , তা মতেই ভালো সংবাদ হতো না বেঙ্গালুরু শিবিরের জন্য।

প্রথম ম্যাচে কেকেআরের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স দেখিয়েছিলেন ক্রুনাল পান্ডিয়া । হয়েছিলেন , ম্যাচের সর্বস্ব উইকেট টেকারও । ৪ ওভার বল করে , মাত্র ২৯ রান দিয়ে নিয়েছিলেন ৩ উইকেট । এরকম সময় দাড়িয়ে ক্রুণালের চোট বড়ো সমস্যা হয়ে দাঁড়াতে পারতো আরসিবি ফ্র্যাঞ্চাইজির কাছে । কিন্তু তা না হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে দল থেকে অনুরাগীরা সকলেই ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.