অফবিটরাজ্য

মাইকেল মধুসূদন দত্তের বাড়িকে রক্ষা করতে হাইকোর্টের দারস্ত পুরসভা

‘কলকাতা’ এই নামের প্রতিটা অক্ষরে অক্ষরে রয়েছে ইতিহাস। কত কিছু দেখাচ্ছে এই কলকাতা, কত কিছু সাক্ষী এই কলকাতা। কত কবি , বিপ্লবীদের স্মৃতি রয়েছে। এখন শুধু রয়ে গেছে হচ্ছে তাঁদের তৈরি করা সেই সব বাড়ি-ঘর। তেমনই মাইকেল মধুসূদন দত্তের বাড়ি,যা এখন প্রায় ধ্বংসাত্মক অবস্থা। সেই বাড়ি ভেঙে বহুতল তৈরি করার পরিকল্পনা করছে একটি বেসরকারি এক সংস্থা।

খাস কলকাতার বুকে এবার বাংলার এই বিখ্যাত সাহিত্যিকের বাড়ি ভেঙে ফেলা হতে পারে। সূত্রের খবর এবার সেই বাড়ি ভেঙে তৈরি হতে পারে বহুতলও। জানা যাচ্ছে,এই খবর চাউর হতেই এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভা তৈরি হওয়ার আগেই মৃত্যু হয়েছিল মাইকেল মধুসূদন দত্তের। পুরসভার রেকর্ড বলছে, এখনকার দিনে যেটা ৭৭ নম্বর ওয়ার্ড সেটাই একসময় গার্ডেনরিচ পুরো এলাকার ভিতরে ছিল। এরপর সময়ের সাথে সাথে বেড়েছে কলকাতা পুরসভা এলাকার আয়তন। জানা যাচ্ছে,বর্তমানে মোট ১৪৪টি ওয়ার্ড রয়ছে এই কলকাতা পুরসভার অধীনে। বলা হচ্ছে, পুরসভার কাছে এত বছর পর কোনও পর্যাপ্ত নথি নেই যা প্রমাণ করবে ২০বি কার্ল মার্ক্স সরণির এই দোতলা বাড়ি আসলে মধুসূদনের দত্তের। বাংলার এই বিখ্যাত সাহিত্যিকের সাথে এই বাড়ির বহু স্মৃতি জড়িয়ে রয়েছে।

জানা যায়, জীবনের শেষ কয়েকটা বছর এই বাড়িতেই কাটিয়েছিলেন মাইকেল মধুসূদন। তবে বর্তমানে সংকটের মুখে ওই বাড়ির অস্তিত্ব। এবার ওই বাড়ি ভেঙে ফেলতে চলেছে একটি বেসরকারি এক সংস্থা। আগামীদিনে ওই বাড়ি ভেঙে বহুতল তৈরি হতে পারে বলে খবর। তবে জানা যাচ্ছে,হেরিটেজের সমস্ত তথ্য জোগাড় করে বাড়ি ভাঙা আটকাতে কলকাতা হাইকোর্টের দারস্থ হতে চলেছে কলকাতা পুরসভা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.