ক্রাইম

বেকারত্বের দায়ে চার সন্তানকে খুন পিতার

উত্তরপ্রদেশের শাজাহানপুরের মর্মান্তিক ঘটনায় বাড়ছে চাঞ্চল্য। বেকারত্ব ও পারিবারিক অশান্তির জেরে পিতা নিজের চার সন্তানকে গলা কেটে খুন করার পর আত্মঘাতী হন। পুলিশি অনুমান এই ঘটনা পারিবারিক বিবাদের ফলাফল।
শাজাহানপুর জেলার রোজা থানার মানপুর চাচরি গ্রামে ঘটে ঘটনাটি। পুলিশ সূত্রে খবর, রাজীব কাঠেরিয়া নামের ওই ব্যক্তি গত এক বছর ধরে বেকারত্বের শিকার ছিলেন সেই জেরে তাঁর স্ত্রী কান্তি দেবীর সঙ্গে প্রায়ই ঝগড়া হত। স্ত্রী রাগ করে বাপের বাড়ি গেলে, রাজীব হতাশায় চার সন্তান ১৩ বছরের মেয়ে স্মৃতি, ৯ বছরের মেয়ে কীর্তি, ৭ বছরের মেয়ে প্রগতি, ৫ বছরের ছেলে ঋষভকে হত্যা করে।
বুধবার রাতে একই ঘরে চার সন্তানকে নিয়ে ঘুমোতে যান রাজীব। পরের দিন সকালে তাঁর বাবা পৃথ্বীরাজ কাঠেরিয়া ডাকতে গিয়ে দেখলেন রক্তাক্ত অবস্থায় নাতি-নাতনিরা পড়ে আছে এবং ছেলে রাজীব গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত। পুলিশ এসে ঘটনাস্থল থেকে মৃতদেহ ও রক্তমাখা ধারালো অস্ত্র উদ্ধার করে।
প্রতিবেশীদের দাবি, এক দুর্ঘটনায় মাথায় আঘাত পাওয়ার পর থেকে রাজীব মেজাজ হারাতেন। আর্থিক অনটন এবং সংসারের টানাপোড়েনের কারণে তিনি মানসিকভাবে ভেঙে যান।
পুলিশ ইতিমধ্যে রাজীবের বাবা ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রাথমিক তদন্তে অনুমান, রাজীব মানসিক অবসাদে ভুগছিলেন এবং তার জেরে এই কান্ড ঘটান। তবে পুরো ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা, তাই খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.