বিনোদন

কলকাতায় অবশেষে মুক্তি পাচ্ছে ‘দ্য বেঙ্গল ফাইলস’, ফের চর্চায় সেন্সর বনাম রাজনীতি

দীর্ঘ বিতর্ক, রাজনৈতিক চাপানউতোর এবং ‘অঘোষিত নিষেধাজ্ঞা’র অভিযোগের পর অবশেষে কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে পরিচালক বিবেক অগ্নিহোত্রী-র ছবি ‘দ্যা বেঙ্গল ফাইলস’। গত বছর দেশের বিভিন্ন প্রান্তে মুক্তি পেলেও পশ্চিমবঙ্গে ছবিটি প্রদর্শিত হয়নি। এবার রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সেই পরিস্থিতির বদল ঘটেছে বলে মনে করছেন চলচ্চিত্র মহলের একাংশ।

শুক্রবার থেকেই কলকাতার একাধিক প্রেক্ষাগৃহে ছবিটির প্রদর্শন শুরু হবে বলেই জানা গেছে। শুধু শহরেই নয়, ধীরে ধীরে জেলার হলগুলিতেও ছবি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ডিস্ট্রিবিউটর শতদীপ সাহা।ছবির পরিচালক আগেই অভিযোগ তুলেছিলেন, তৎকালীন রাজ্য সরকারের চাপের কারণেই হল মালিকরা ছবি চালাতে সাহস পাননি। তাঁর দাবি, দ্যা কাশ্মীর ফাইলসের মতোই ‘দ্য বেঙ্গল ফাইলস’কেও কার্যত আটকে দেওয়া হয়েছিল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় করা এক পোস্টে তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-র বিরুদ্ধে ‘ব্যানে’র অভিযোগ তোলেন।

এদিকে, ছবির মুক্তি ঘিরে সরব হয়েছেন প্রেক্ষাগৃহ মালিকদের একাংশও। প্রিয়া সিনেমাসের কর্ণধার অরিজিৎ দত্তের বক্তব্য, সেন্সর বোর্ডের অনুমোদন পাওয়া কোনও ছবি শুধুমাত্র রাজনৈতিক কারণে দীর্ঘদিন মুক্তি না পাওয়া অত্যন্ত অস্বাভাবিক ঘটনা। তাঁর মতে, বিষয়টি সিনেমা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।সব মিলিয়ে, ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর কলকাতায় মুক্তি এখন শুধু বিনোদন দুনিয়ার খবর নয়, বরং রাজনীতি, সেন্সরশিপ এবং সাংস্কৃতিক স্বাধীনতা নিয়ে নতুন বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.