জেলা

লক্ষ টাকার গহনা হাতিয়ে নিল কন্যাসম তরুণী

কন্যা স্নেহে পালন করলেও সেই করে বসল সবথেকে বড় ক্ষতি! বাড়িতে কন্যাসন্তানের অভাবে বাড়ির পরিচারিকার কন্যাকেই অতি স্নেহে মানুষ করেছিল তারা। পাশাপাশি, বহুমূল্য মোবাইল ফোন থেকে দামি সাইকেল, কত কিছুই না দেওয়া হয়েছিল তাকে। কিন্তু সেই কন্যাই পালালো বহুমূল্য সোনার গয়না চুরি করে!
দুর্গাপুর সিটি সেন্টারের আলাউদ্দিন খাঁ বীথি অঞ্চলে ৩ তলা বাড়ি আছে সঞ্জীব খাঁয়ের। পেশায় একজন ইঞ্জিনিয়ার। ভিনরাজ্যে থাকতেন কর্মসূত্রে। সিটি সেন্টারের বাড়িতে থাকত তাঁর বাবা, মা আর স্ত্রী। বাড়ির পরিচারিকার মেয়ে দীপা শর্মাকে ছোট বেলা থেকেই মানুষ করত তারা। অল্প বয়স থেকেই ওই ইঞ্জিনিয়ারের পরিবারে কাছে থাকতো দীপা। স্নেহের দীপাকে পরিবারের অনেকেই অনেক উপহার দেয়। কিন্তু সেই দীপা ২২ বছর বয়স হতেই, বাড়িতে করল চুরি !
দিল্লি থেকে দীপা শর্মার এক বান্ধবী, দীপা যাদব সম্প্রতি তাঁদের বাড়িতে আসেনন। বৃহস্পতিবার সঞ্জীববাবুর স্ত্রী নাগমণি শর্মা কিছুক্ষনের জন্য বাজারে গেছিলেন সেই সুযোগ ব্যবহার করে বাড়ির আলমারি থেকে ২৫ ভরি সোনার গহনা, ১কেজি রুপোর অলঙ্কার এবং আড়াই লক্ষ টাকা একটি ট্রলি তে ভরে। তারপর সেই ট্রলি ব্যাগ নিয়ে দুর্গাপুর স্টেশনে যায় দীপা যাদব। অন্যদিকে দীপা শর্মা থাকে বাড়িতেই।
বাড়ি ফিরে যখন নাগমণি শর্মা দেখেন সমস্ত কিছু লুঠ হয়ে গেছে, তখন তিনি দীপা শর্মাকে প্রশ্ন করেন। কিন্তু দীপা শর্মা জানায়, সে কিছুই জানে না। তারপর পুলিশে অভিযোগ দায়ের করতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তদন্তের জন্য দীপাকে আটক করা হয়। এরপর পুলিশ স্টেশনে তল্লাশি চালিয়ে সমস্ত গয়না ও টাকা সহ আটক করা হয় দীপা যাদবকে। শুক্রবার পুলিশি হেফাজত চেয়ে ধৃতদের দুর্গাপুর আদালতে তোলা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.