বিনোদন

মুম্বইয়ের রাস্তায় হেনস্তার শিকার অভিনেত্রী সুমনা, নীরব ছিল পুলিশ

বর্তমানে বলিউডের ছোটো পর্দার বেশ জনপ্রিয় মুখ সুমনা চক্রবর্তী। বাঙালী হয়েও মুম্বাইতে নিজের পরিচয় বানিয়েছেন তিনি। সুমনা মূলত কপিল শর্মা শো থেকেই তাঁর জনপ্রিয়তা লাভ করেন। সম্প্রতি তাঁকে মুম্বইয়ের রাস্তায় ভয়ানক অভিজ্ঞতা ও হেনস্তার সাক্ষী হতে হয়। নিজের সোশ্যাল মিডিয়াতে সেই ঘটনা উল্লেখ করে তিনি একটি পোস্ট শেয়ার করেন। মূলত তিনি, মারাঠা কোটা আন্দোলনকারীদের বিক্ষোভের মাঝে পড়েছিলেন।

অভিনেত্রী নিজের পোস্টে লেখেন,“৩১ আগস্ট, রবিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ কোলাবা থেকে কেল্লা যাওয়ার পথে আচমকাই তাঁর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভকারীরা। গেরুয়া রঙের জামা পরা জনৈক ব্যক্তি আমার গাড়ির বনেটে থাপ্পড় কষিয়ে জোরে জোরে আওয়াজ করতে থাকেন। আমাকে দেখে হাসেনও। পেট দিয়ে গাড়িটাকে ঠেলছে দেখলাম। এমন চিৎকার করছিল যেন তিনি মানসিকভাবে অসুস্থ। তার কিছু বন্ধুরা আমার জানালায় সজোরে ধাক্কা দিয়ে ‘জয় মহারাষ্ট্র’ বলে স্লোগান দেওয়া শুরু করে। ওরা চিৎকার করে হাসছিল। আরেকটু এগোলাম, ৫ মিনিটের ব্যবধানে ওই একই ঘটনার পুনরাবৃত্তি। পুলিশ, আইন-শৃঙ্খলা কিচ্ছু নেই।”

তিনি আরোও বলেন,“প্রকাশ্য দিবালোকে, দক্ষিণ মুম্বইতে, আমি, আমার গাড়িতে বসেই নিরাপদ বোধ করছি না। আর রাস্তাঘাট? কলার খোসা, প্লাস্টিকের বোতল, ময়লা-আবর্জনা দিয়ে স্তূপ করা। ফুটপাত দখল করে নেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা খাচ্ছে, ঘুমোচ্ছে, স্নান করছে, রান্না করছে, প্রস্রাব করছে, মলত্যাগ করছে, ভিডিও কল করছে, রিল তৈরি করছে, প্রতিবাদের নামে মুম্বই দর্শন করছে। এটা নাগরিকত্ববোধের উপহাস ছাড়া আর কিছুই নয়।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.