তরুণীর রহস্যমৃত্যুকে ঘিরে ক্রমশ জল্পনার সৃষ্টি বাগুইআটিতে। মঙ্গলবার সকালে একটি আবাসনের তিন তলার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় মনীষা রায় নাম ওই তরুণীর দেহ। তবে মৃত্যু কারণ এখনও অস্পষ্ট । প্রাথমিক ভাবে জানা যায়, মনীষার গলায় একটি আঘাতের চিহ্ন রয়েছে।
এটি খুন না আত্মহত্যা, না কি মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ, তারই তদন্ত করছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, তরুণী পেশায় পানশালার গায়িকা। বাগুইআটিতে একটি ফ্ল্যাটে থাকতেন। কয়েকদিন আগে তাঁর মা মারা যান। তারপর থেকে একাই সেখানে থাকতেন তিনি। স্থানীয়দের একাংশ জানান, সোমবার অনেক রাত অবধি ফ্ল্যাটে জন্মদিনের অনুষ্ঠান চলে। তরুণীর অনেক বন্ধু ফ্ল্যাটে এসেছিলো। মৃত্যুরহস্যের কিনারা করতে বন্ধুদের কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করবে তদন্তকারীরা।
আপাতত পুলিশ ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায়। ওই রিপোর্ট পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে অনুমান তদন্তকারীদের।







