দক্ষিণ ২৪ পরগনা সাব ডিভিশন ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচে তাবড় জয়, সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরের। এই ক্রিকেট টুর্নামেন্টে প্রথম দিনের ম্যাচে মুখোমুখি হয় সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির ও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় , যেখানে রামকৃষ্ণ মিশনকে ৭৫ রানে হারিয়ে , ম্যাচ নিজেদের নামে করে নেয় সুন্দরবন এ ভি । এদিনের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির । প্রথমে ব্যাট করতে নেমে তারা গড়ে নির্ধারিত ২০ ওভারে ১৬৭ রান । কিন্তু জবাবে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারে মাত্র ৯২ রানেই শেষ হয়ে যায় রামকৃষ্ণ মিশন।
সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরের স্কুল টিমের দায়িত্বপ্রাপ্ত, কলকাতা টাউন ক্লাবের কোচ জয় বাগ, এদিনের ম্যাচ শেষে জানান , ” আমি স্কুলের সঙ্গে জড়িত হয়ে খুব ভালো লাগছে। আগামীদিনে আমার ইচ্ছা এই স্কুলকে আরো উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার । আগামীদিনে যেনো এরা খেলাধুলার বিভাগে প্রচুর ট্রফি জয় করতে পারে । আমাদের লক্ষ্য এই টুর্নামেন্টে ধাপে ধাপে এগিয়ে আমরা যেনো ফাইনালে অংশগ্রহণ করতে পারি ।”
এদিনের ম্যাচে উপস্থিত ছিলেন স্কুলের প্রশিক্ষক অনুপ বাবু । তার কথায় , ” আমাদের লক্ষ্য একটাই , আমরা আস্তে আস্তে আরো ওপরের দিকে উঠবো এবং আগামীদিনে আমরাও যেনো সাব ডিভিশন চ্যাম্পিয়ন হতে পারি । আমরাও যেনো মেয়র্স কাপ চ্যাম্পিয়ন হতে পারি । আমাদের লক্ষ্য একটাই – চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আমরা মাঠে যেনো নামতে পারি । “







