দেশ

প্রেমে পড়া বারণ, প্রেমই মৃত্যুর কারণ প্রেমের জেরে খুন তরুণী

প্রেমের পরিণতি এমন হবে তা জানতো না ২২ বছরের বিদ্যা। অসবর্ণে প্রেম করায় নিজের ভাইয়ের হাতেই খুন তরুণী। পাশাপাশি, এই হত্যাকাণ্ডে সাথ দেয় বিদ্যার মা-বাবাও। প্রথমে বোনের অস্বাভাবিক মৃত্যুর কারণ হিসেবে ভারী আসবাবপত্র পড়ে যাওয়ার কথা বলে ভাই।
কিন্তু বিদ্যার প্রেমিকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে সত্যিটা সামনে আসে। গ্রেফতার করা হয় অভিযুক্ত ভাই সারাভানকে।
ঘটনাটি ঘটে তামিলনাড়ুর পারুভাই অঞ্চলে। বিদ্যা স্থানীয় একটি কলেজের ছাত্রী এবং বাড়িতে মা-বাবা ও ভাইয়ের সাথে থাকতেন। তবে, অন্য বর্ণের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিল বিদ্যা। এই সম্পর্কে বিদ্যার পরিবারের সদস্যরা রাজি ছিলনা এবং তা নিয়ে বাড়িতে প্রায়শই অশান্তি হত।
গত ৩০ মার্চ বিদ্যার বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। বিদ্যার পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছিল, ওই দিন তারা চার্চে ছিল এবং ভাই সারাভানও বাড়ির বাইরে ছিল। বিদ্যা বাড়িতে একাই ছিল । তাদের দাবি, বিদ্যার মাথায় আঘাত লাগে এবং সম্ভবত তাঁর গায়ে ভারী কোনও আসবাবপত্র পড়ে যায়। দ্রুত বিদ্য়াকে হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
পুলিশকে ঘটনার বিষয়ে না জানিয়ে দ্রুত বিদ্যার দেহ কবর দিয়ে দেয়। তবে, বিদ্যার প্রেমিকের থানায় একটি অভিযোগ দায়েরে ঘটনা নতুন মোড় নেয়। তারপর কবর থেকে বিদ্যার দেহ তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট জানা যায়, বিদ্যার মাথায় একাধিকবার আঘাত করে খুন করা হয়। ভারী কোনও বস্তু দিয়ে আঘাতের চিহ্নও পাওয়া যায়। পাশাপাশি শরীরের অন্যান্য অংশেও আঘাতের প্রমাণ মেলে। এই রিপোর্টের ভিত্তিতেই পুলিশ বিদ্যার ভাই সারাভানকে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে বিদ্যার মা-বাবা পুলিশকে জানায়, সারাভানই লোহার রড দিয়ে একাধিকবার মাথায় আঘাত করে তাকে খুন করে। তারা আরও বলে, ভিন্ন বর্ণের ছেলেকে বিয়ে করতে চাওয়ায় তার ভাই এমন করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.