জেলা

হাবড়ায় রাস্তায় কর্তব্যরত পুলিশ কর্মী, সিভিক ভলান্টিয়ার, ট্রাফিক গার্ড এবং পুরসভার ট্রাফিক কর্মীদের পাশে দাঁড়ালো জেলা পুলিশ কর্তারা।

রাস্তায় রোদে দাঁড়িয়ে ডিউটি করতে হয় ওদের। এবার ওদের পাশে দাঁড়ালো জেলা পুলিশ কর্তারা । বৃহস্পতিবার দুপুরে উত্তর ২৪ পরগনার ব্যস্ততম শহর হাবড়ায় রাস্তায় কর্তব্যরত পুলিশ কর্মী, সিভিক ভলান্টিয়ার, ট্রাফিক গার্ড এবং পুরসভার ট্রাফিক কর্মীদের তুলে দেওয়া হল জলের বোতল ও ছাতা । হাবড়া স্টেশন মোড়ে বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়ঘড়িয়া, অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গী, হাবড়ার এসডিপিও প্রসেনজিৎ দাস ও হাবড়া থানার আইসি অনুপম চক্রবর্তীর উপস্থিতিতে ছাতা ও জলের বোতল তুলে দেওয়া হয় বেশ কয়েকজনকে। পুলিশকর্তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান তারা। রোদ বৃষ্টিতে রাস্তায় ডিউটি করতে হয় তাই ছাতা ও জলের বোতল দুই কাজে আসবে বলে জানান ট্রাফিক কর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.