বিনোদন

কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী অনিন্দিতা রায় চৌধুরী

দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী অনিন্দিতা রায় চৌধুরী ও অভিনেতা সুদীপ সরকার। গত কয়েকদিন আগেই এই তারকা দম্পতি মিলে সু-খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। সোমবার কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী অনিন্দিতা রায় চৌধুরী। সেই খুশির খবর ইনস্টাগ্রামে পোস্ট করলেন এই দম্পতি।

অভিনেত্রী অনিন্দিতা রায় চৌধুরী ও অভিনেতা সুদীপ সরকারের প্রথমবারের বিবাহিত জীবন বেশিদিন স্থায়ী হয়নি। এরপর দুজনেই দ্বিতীয়বারের জন্য একসঙ্গে পথ চলা শুরু করলো। তারপরে এই দম্পতি কাটিয়ে দিল প্রায় তিনটে বছর। এই তিন বছরের মাথায় এই দম্পতির জীবনে।

বর্তমানে অভিনেত্রী স্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল তেতুল পাতার থেকে মাতৃকালিন কিছুটা বিরতি নিয়েছেন। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় অনেক সময় দেখা যাচ্ছে হবু মা-বাবার বিভিন্ন আনন্দ মুহূর্তের ছবি। এবার ইনস্টাগ্রামে পোস্ট করে তারকা দম্পতি জানালেন তাদের কন্যা সন্তানের আগমনের বিষয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.