সিএবি দক্ষিণ ২৪ পরগণা সাব ডিভিশন ইন্টার স্কুল টুর্নামেন্টে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিতে সেমিফাইনালে সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির । গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয় সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির ও নারায়ণা হাই স্কুল , যেখানে টসে জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় নারায়ণা হাই স্কুল। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৯ ওভারেই ১০ উইকেট খুইয়ে ফেলে নারায়ণা হাই স্কুল , বোর্ডে রান আসে মাত্র ৪৪ । যা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অনায়াসেই তুলে দেয় সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির। মাত্র ৩.৫ ওভার খেলেই জয় হাসিল করে নেয় সুন্দরবন এ ভি ।
ম্যাচ শেষে সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরের কোচ জয় বাগ জানান , ” এটা খুবই ভালো জিনিস , যে আমরা ব্যাক টু ব্যাক ৩ টে ম্যাচ জিতে সেমি ফাইনালে পৌঁছে গেছি । আমাদের টিমের কাছে এটি বাড়তি পাওনা , আমাদের সব প্লেয়াররা এখন ফর্মে আছে । দেখা যাক , সেমিফাইনালে আমরা কি করতে পারি, কিন্ত আমাদের লক্ষ্য একটাই যে আমরা সেমি ফাইনালের ম্যাচও ভালোভাবে জিতে যাবো । ”
স্কুলের প্রশিক্ষক অনূপ স্যার জানিয়েছেন , ” ভালো লাগছে , টিম ধারাবাহিকতার সাথে খুব ভালো পারফরম্যান্স করছে । স্কুলের ছেলেরা সত্যিই খুব ভালো ক্রিকেট খেলছে । অনেক উল্লেখযোগ্য পারফরম্যান্স করেছে অনেকে । দিনের শেষে এটাই খুব ভালো লাগে যে আমাদের স্কুলের নাম ছেলেরা উজ্জ্বল করছে । এটা খুব দেখতে ভালো লাগছে । আশা করছি , আমরা সেমি ফাইনাল ম্যাচেও ভালো ভাবে জিততে পারবো এবং জিতে ফাইনালে চ্যাম্পিয়ন হতে পারবো । “







