খেলাধুলা

ম্যাচের মধ্যে দুর্ঘটনা , বলের আঘাতে স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন ইমাম উল হক

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন আঘাতপ্রাপ্ত পাকিস্থানের ইমাম উল হক । যন্ত্রণায় মুখ চেপে , মাঠ ছাড়লেন তিনি । ম্যাচ চলছিল বে ওভালে । নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তানের তৃতীয় ওয়ান ডে ম্যাচের তৃতীয় ওভারে শর্ট কভার থেকে একটি থ্রো সোজা ইমামের হেলমেটে লাগে । হেলমেটের ফাঁক থেকে বল সোজা ইমামের মুখে গিয়ে লাগে । সজোরে বল লাগার সঙ্গে সঙ্গে মুখ চেপে মাঠের মধ্যেই বসে পড়েন ইমাম । স্ট্রেচারে করে তাঁকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয় ।

উল্লেখ্য বে ওভালে , নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি ম্যাচের ওডিআই সিরিজ খেলছিল পাক রাষ্ট্র । তৃতীয় ম্যাচেই ঘটে দুর্ঘটনাটি । তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নামে পাকিস্তান । কিন্তু ২২১ এই শেষ হয়ে যায় গ্রিন আর্মি । তৃতীয় ম্যাচে জয়ের সাথে সাথেই পাক – নিউজিল্যান্ড ওডিআই সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে দেয় কিউয়ীরা ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.