দশম শ্রেণির এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধারের করে মালদায় জেলায় ছড়াচ্ছে ব্যাপক চাঞ্চল্য। ছাত্রীর বিবাহিতা দিদির অভিযোগ তুললো তাঁদের সৎ মায়ের দিকে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মালদার বাঁশবাড়ি অঞ্চলে। তবে ঘটনায় পরিবারের তরফে এখনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ। ময়নাতদন্তের পর ওই পড়ুয়ার দেহ বাড়িতে আনা হলে মেয়েকে খুনের অভিযোগে মাকে তাড়া করলো স্থানীয়রা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মারমুখি জনতার হাত থেকে অভিযুক্ত মাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথম স্ত্রীর মৃত্যুর পর ওই পড়ুয়ার বাবা দ্বিতীয় বিয়ে করেছিল। প্রথম পক্ষে তার দুটি মেয়ে ছিল। মৃতা ছাত্রী প্রথম পক্ষের ছোট মেয়ে। স্থানীয়দের দাবি জানায়, ব্যক্তির দ্বিতীয় স্ত্রী পরকীয়ায় জড়িত ছিলেন। এ নিয়ে পরিবারে প্রায়ই অশান্তি চলত। প্রথমে ওই মহিলা নিজের প্রেমিকের সঙ্গে বড়ো মেয়ের বিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু বড়ো মেয়ে তাতে রাজি হয় না। সৎমায়ের অত্যাচার থেকে বাঁচতে হোলির আগের দিন সে পালিয়ে বিয়ে করে ।
এরপর মহিলার নজর গিয়ে পড়ে ছোটো মেয়ের ওপর। একইভাবে ছোটো মেয়ের সঙ্গে নিজের প্রেমিকের বিয়ে দেওয়ার চেষ্টা করে তিনি। কিন্তু স্বাভাবিকভাবেই ছোটো মেয়েও সৎমায়ের প্রস্তাবে রাজি হয় না। তারপরই উদ্ধার হয় ছোটো মেয়ের ঝুলন্ত দেহ। অন্যদিকে এলাকায় ছড়িয়ে পরে, মহিলা গলা টিপে ছাত্রীকে খুন করেছে। পড়ুয়ার দেহ বাড়িতে নিয়ে আসা হলে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ওই মহিলাকে ধাওয়া করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মহিলাকে উদ্ধার থানায় নিয়ে আসে।






