ক্রমেই এগিয়ে আসছে ২৬ এর বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই সেই নির্বাচনের দামামা বেজে গেছে। সেই আবহাওয়ার মধ্যেই বারংবার গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে পরেছে রাজনৈতিক দলগুলি। এবারের ফের সামনে এলো রাজ্যের শাসক দলের গোষ্ঠী কোন্দল। দমদমে কার্যত উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় কলকাতার মেয়র ফিরাদ হাকিমের সামনে।
পুরসভার নিকাশি বিভাগের অনুষ্ঠানে অংশ নিতে দমদমে পৌঁছান মহানগরীক ফিরাদ হাকিম। সেখানেই উপস্থিত হয়েছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। তবে কলকাতার মেয়র গাড়ি থেকে নামতেই সম্বর্ধনা দেওয়া নিয়ে ডেপুটি মেয়র অতীন ঘোষের অনুগামীর সঙ্গে ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কাকলী সেনের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এরপর কিছুক্ষণের মধ্যেই নগর উন্নয়ন মন্ত্রীর সামনেই ওই সংঘর্ষ ধস্তাধস্তিতে পরিণত হয়।
এরপর এই গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে পরে সেখানে মাথা ফেতে আহত হয় তিনজন। এই পুরো ঘটনায় বেশ অসস্তিতে পরে ফিরাদ হাকিম। তবে এই গোষ্ঠীদ্বন্দ্ব আগামী নির্বাচনে বেশ ভালোভাবেই প্রভাত ফেলবে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। এরকম ভাবে বিভিন্ন জায়গায় যদি গোষ্ঠী কোন্দল সামনে উঠে আসলে আগামী ২৬ এর বিধানসভা নির্বাচনে ভোট বাক্সে মাথা ব্যথার কারণ হতে পারে রাজ্যের শাসক দলের।







