বিনোদন

“না শুলে কাজ পাওয়া যায় না…” বাংলা সংগীত জগতের উদ্দেশ্যে মন্তব্য লগ্নজিতার।।

সম্প্রতি বাংলা সংগীত জগতের অন্যতম খ্যাত নামা সংগীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীর মন্তব্যে আবারও ধরা পরলো স্পষ্ট বক্তার পরিচয়। লগ্নজিতা বরাবরই বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে স্পষ্ট মন্তব্য করেছেন। পাশাপাশি আর্জিকর ঘটনার প্রতিবাদে প্রথম সারিতে দেখা গিয়েছে তাকে। এছাড়াও নিজের গাওয়া গানকে নিজেই লাইভ শো তে কটাক্ষ করে বেসুরো বলতে পিছু পা  হননি। সম্প্রতি তার একটি পডকাস্টে একটি মন্তব্যে দেখা মিলেছে বাংলা সংগীত জগতের অন্য একটি দিক, লগ্নজিতা বললেন “না শুলে কাজ পাওয়া যায় না, এটা ভুল কথা।পাওয়া যায়, তবে একটু দেরিতে পাওয়া যায়”। এর পাশাপাশি নিজের সংগীত কেরিয়ার নিয়ে বললেন, তার গায়িকা হওয়ার স্বপ্ন কোনওদিনই ছিল না, পুরোটাই “অ্যাকসিডেন্টাল”। এছাড়াও বললেন ‘আমি কনভেনশন্যাল, আন- কনভেনশ্যাল কোনও গায়িকাই হতে চাইনি। সৃজিতদা, অনুপমদা যদি আমাকে বসন্ত এসে গেছে- র জন্য না ডাকত, তাহলে আমার গান গাওয়া হত না।’ এবং তার পডকাস্টের মধ্যে বাংলার সংগীত জগতের যে অবস্থা জানা যায় বাংলায় গুণী সংগীত শিল্পী থাকা সত্ত্বেও মুম্বাই এর খ্যাতনামা শিল্পী দিয়ে সংগীত অনুষ্ঠান করানোর ট্রেন্ড আজও আছে এবং বলেন,’শচীন তেন্ডুলকর ব্যাট করতে নামলে যেমন বাচ্চাদের মাঠ ছেড়ে দিতে হয়, তেমনই বোম্বে থেকে কেউ এলে আমাদের মাঠ ছেড়ে দিতে হবে’।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.