রাজ্য

বদলে যাচ্ছে CBI-এর ঠিকানা, কোথায় হচ্ছে ঝাঁ চকচকে নতুন ঠিকানা?

রাজ্যের সিবিআই-এর ঠিকানা বলতেই সবাই জানে নিজাম প্যালেস অথবা সল্টলেকের সিজিও কমপ্লেক্স। তবে এবারে তাদের সেই ঠিকানা বদলে যেতে চলেছে। বাংলার নতুন বছরে নতুন ঠিকানায় কাজ শুরু করবেন সিবিআই কর্তারা। নতুন করে কোথায় হবে সিবিআই অফিস?

কলকাতা শাখায় সিবিআই-এর দুটো ব্রাঞ্চ রয়েছে। যার জন্য সকল অফিসারদের এক ছাতার তলায় কাজ করতে সমস্যা হচ্ছিল বলে মত CBI ডিরেক্টরের দেখতে হবে। তাই জন্য এবার বাংলার বুকে সিবিআই দফতরের আধিকারিকদের জন্য তৈরি হলো নতুন ঠিকানা। গত বছর থেকে এই পরিকল্পনা শুরু হয়েছে। তার জন্য গুরুত্বপূর্ণ মামলার সমস্ত নথি থেকে শুরু করে অফিসের যাবতীয় জিনিসপত্র নতুন অফিসে সরানো শুরু হয়েছিল। সিবিআই-এর এই নতুন অফিস হতে চলেছে নিউটাউনের এনবিসিসি স্কোয়ারে।

তবে এই অফিস বদলানোর এই সিদ্ধান্ত অনেক আধিকারিক একতরফা বলে মনে করছে। এই নতুন অফিস হতে চলেছে অত্যাধুনিক ১৪ তালার বহুতলের চারটি তলা ধরে। এর মধ্যেই এনবিসিসি স্কোয়ারে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির অফিস স্থানান্তরিত করা হয়েছে। এই অফিসে নিরাপত্তার দায়িত্বে থাকছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। এছাড়াও এই অফিসের নিরাপত্তার খাতিরে প্রায় ২৫ থেকে ৩০ জন অতিরিক্ত জওয়ান মোতায়ন থাকবে। সব ঠিক থাকলে নববর্ষের পরই নতুন অফিস থেকে সিবিআইয়ের অফিসাররা ইনভেস্টিগেশনের কাজ শুরু করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.