দেশবিদেশ

বাংলাদেশীদের জন্য মালদার হোটেলে স্থান হবে না। এমনই সিদ্ধান্ত মালদার হোটেল অ্যাসোসিয়েশনের

বাংলাদেশীদের জন্য মালদার হোটেলে স্থান হবে না। মালদার হোটেল ওনার অ্যাসোসিয়েশন এমনই সিদ্ধান্ত নিয়েছে। ভারত বাংলাদেশ সীমান্ত মালদার ইংরেজবাজার থানার মহদীপুরে রপ্তানি আমদানির ব্যানিজ্যকেন্দ্র। এই পথ দিয়ে বৈধ কাগজ নিয়ে ভারতে প্রবেশ করেন বাংলাদেশী নাগরিক। চিকিৎসা বা বিভিন্ন কাজের সূত্রে তারা ভারতে আসেন বাংলাদেশী নাগরিকেরা। ফলে বাংলার মালদা জেলাতে ইংরেজবাজার শহরে হোটেল ভাড়া নিতে হয় তাদের। প্রতিদিন গড়ে ৪০০থেকে ৫০০জন বাংলাদেশী নাগরিক বৈধ কাগজ নিয়ে মহদীপুর সীমান্ত পথ দিয়ে আসেন। থাকতে হয় ইংরেজবাজার শহরের হোটেলে। কিন্তু বাংলাদেশের পরিস্থিতির জন্য জেলার হোটেল ওনার অ্যাসোসিয়েশনের সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী জানান ব্যবসার দিক থেকে ভাবলে আমাদের লোকসান হবে। কিন্তু বাংলাদেশে যে অস্থিরতা চলছে। তাতে আমরা আতঙ্কিত।বৈধ কাগজ নিয়ে শরনার্থী বা বাংলাদেশীরা ভারতে আসছেন। তা কি করে নিশ্চিত করা সম্ভব। বাংলাদেশী নাগরিকদের ঘর ভাড়া দেওয়ার পর আইনী সমস্যা এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হোটেল ওনার অ্যাসোসিয়েশনের আরেক সদস্য ইমতেয়াজ রহমানেরও একই বক্তব্য। মালদা মার্চেন্ট চেম্বার অফ কর্মাসের সম্পাদক উত্তম বসাক হোটেল মালিকদের সিদ্ধান্তকে সমর্থন করে বলেন বাংলাদেশে অশান্তির পরিবেশ। ফলে দুষ্কৃতির বৈধ কাগজ ছাড়া চোরা পথে অনুপ্রবেশ করতে পারে। পরবর্তীতে হোটল মালিকরা আইনি সমস্যার মধ্যে পড়তে পারেন। তারই আতঙ্কে এই সিদ্ধান্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.