দেশ

রামমন্দিরে ভয়াবহ হামলার হুমকি ইমেল, তদন্তের নির্দেশ যোগীর

অযোধ্যার রামমন্দিরে ‘ভয়াবহ হামলা’ চালানোর হুমকি দিয়ে একটি ইমেল পাঠানো হয়েছে। শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ইমেল আইডিতে আসা এই হুমকির পরেই নড়েচড়ে বসেছে উত্তরপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অবিলম্বে তদন্তের নির্দেশ দিয়েছেন।
অযোধ্যা জেলা পুলিশ সোমবার জানিয়েছে, ভোররাতে তামিলনাড়ু থেকে জনৈক ব্যক্তি এই হুমকি মেলটি পাঠিয়েছেন। এর পরই রামমন্দিরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। যদিও মন্দির কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।
উল্লেখ্য, অযোধ্যার রামলালার নিরাপত্তায় ইতিমধ্যেই বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত একটি বাহিনী তৈরি করেছে উত্তরপ্রদেশ পুলিশ। কেন্দ্রীয় বাহিনী এনএসজি-র তত্ত্বাবধানে এই বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.