উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার আটপুকুর গ্রাম পঞ্চায়েতের ষষ্ঠী তলা গ্রামের ঘটনা। পরিবার সূত্রে জানা যায় বাড়ির পাশে একটি বাগানে খেলা করতে গিয়েছিল(৯) বছরের মনীষ মন্ডল নামে এক শিশু। তারপর সেখানেই একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বেশ কিছুক্ষণ বাড়িতে নিজেরাই ঝাড়ফুঁক করেন তারপর সেখান থেকে অবস্থার অবনতি হতেই হাড়োয়া গ্রামীনের হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন। নিজেদের ভুলের কারণে অকালে নিভে গেল তরতাজা একটি শিশুর প্রাণ। মৃত দেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। পরিবারকে আশ্বাস দিয়ে সচেতনতার বার্তা দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। প্রশ্ন উঠছে এখন এত হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা , তারপরও কেন এমন ঘটনা ঘটলো? এই যুগে দাঁড়িয়ে কিভাবে পরিবারের লোকজন ওঝার ঝাড়ফুঁক নিয়ে একটি শিশুর জীবন শেষ করে দিল””” প্রশাসন কি এই ব্যাপারে পদক্ষেপ নেবে? সে উত্তর কিন্তু অধরা।
Read Next
November 6, 2026
ক্যাফের ক্যাশ কাউন্টার থেকে টাকা লুঠ, ম্যানেজারকে মারধরের অভিযোগ! সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গ্রেফতার ৩ বিজেপি কর্মী
November 6, 2026
কালীপুজোর আগে বড়মার মন্দিরে বড় বদল, সরল ‘ধর্ম যার যার’ বার্তা, এল নতুন স্লোগান
November 6, 2026
সাহায্য করতে গিয়েই বিপর্যয়! ঝাড়খণ্ডে ভিড়ের ওপর উঠে গেল ঘাতক ট্রাক, নিহত ৭
November 5, 2026
মায়ের কবরের পাশেই নিজের শেষ ঠিকানা তৈরি! বিহারের মনজুরের কাহিনি ছুঁয়ে গেল বহু মানুষের মন
November 5, 2026
• রীতিমতো যুদ্ধের প্রস্তুতি! বীরভূম ও বর্ধমানে এসটিএফের জালে কয়লা মাফিয়া ও বিস্ফোরক পাচারকারীরা
November 5, 2026
সাতসকালে বর্ধমান-আরামবাগ রুটে দুর্ঘটনা! যাত্রীবোঝাই বাস উল্টে আহত ২৭, এলাকায় চাঞ্চল্য
Related Articles
Check Also
Close







