বাংলার নতুন বছরের প্রথম দিনেই রক্তারক্তি কাণ্ড এটিএম কিয়স্কে। অতিরিক্ত সময় লাগা নিয়ে শুরু হয় অশান্তি। সেই বচসাতেই জড়িয়ে পড়লেন দুই দুই ব্যক্তি। সেই সেই অশান্তির মাঝেই এক ব্যক্তি অপর ব্যক্তির হাত কামড়ে দেয় বলে অভিযোগ। তার জেরেই তালু থেকে গলগল করে রক্ত বেরতে থাকে হাতের। সামান্য ঘটনা থেকে এমন বড় হামলায় এটিএম কাউন্টারে উপস্থিত সকলেই হতবাক হয়ে পড়ে।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে হুগলির চুঁচুড়ার খাদিনামোড় অঞ্চলে।
চুঁচুড়ার খাদিনামোড়ে এসবিআই-এর একটি এটিএম কিয়স্ক আছে। সেই কিয়স্কে পাশবই আপডেটও হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নববর্ষের সকালে স্থানীয় এক ব্যক্তি ওই কাউন্টারে ছটি পাশবই নিয়ে যান আপডেট করানোর জন্য। এক এক করে তিনি পাশবই আপডেট করছিলেন। ওইসময় এটিএমের বাইরে আরো একজন গ্রাহক হাজির হন। সময় লাগছে দেখে তিনি বিরক্ত হয়ে ওঠেন বলে অভিযোগ। তাঁর তাড়া থাকায় কাউন্টারের ভিতরে থাকা ব্যক্তিকে আগে ছেড়ে দিতে বলেন। তা থেকেই শুরু হয় বিবাদ।
কাউন্টারের ভিতরে থাকা ব্যক্তি এবং অপর ব্যক্তি একে অপরকে গালিগালাজ করেন বলে অভিযোগ। আর তার জেরেই শুরু হয় তুমুল বচসা। সেই বচসা নিমেষে হাতাহাতিতে পরিণত হয় অভিযোগ, ওই সময় পাশবই নিয়ে আসা ব্যক্তির হাত কামড়ে দেন অপর ব্যক্তি। কামড়ের চোটে ওই ব্যক্তির হাতের তালু থেকে গলগল করে রক্ত বের হয়। সেসময় সেখানে উপস্থিত ছিলেন অনেকেই। ওই ঘটনায় সকলেই হতবাক।







