গতকাল গেছে বাংলার নববর্ষ, সেই সঙ্গে আবহাওয়াতে ও উষ্ণতার পারদ ঊর্ধ্বমুখী হয়েছে।
আবহবিদ এবং আন্তর্জাতিক জলবায়ু বিশ্লেষকরা সতর্ক করেছেন যে ভারত ও পাকিস্তানের মানুষ আগামী কয়েক মাসে তীব্র গরমে ছটফট করবে। এমন গরম হয় তো পড়বে যে, আগের সব রেকর্ড ভেঙে দেবে। আবহবিদদের অনুমান, এমন বাড়বে তাপমাত্রা যা ছুঁয়ে ফেলতে পারে আমেরিকার ডেথ ভ্যালির পারদ।
ভারতের বিভিন্ন অংশ বিশেষ করে উত্তর-পশ্চিমে রাজস্থান, দিল্লি, হরিয়ানা এবং পশ্চিম উত্তরপ্রদেশে এপ্রিলের প্রথম দুই সপ্তাহেই তাপমাত্রা ৪০ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে। রাজধানী দিল্লিতে তাপমাত্রা গড়ের চেয়ে ৫ ডিগ্রি বেশিই থাকছে ইদানীং। ভারতীয় আবহাওয়া দফতর স্পষ্ট করে জানিয়েছে , এই মাসটা জুড়ে এমন স্বাভাবিকের চেয়ে বেশি গরমই থাকবে।
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৫৫ শতাংশ।







