কলকাতারাজনীতি

CEO দফতরে সর্বদলীয় বৈঠকের মাঝেই বাকবিতণ্ডা, অরূপের মুখে ‘অসন্তুষ্টি’

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে নির্ধারিত সময়েই মিলল সর্বদলীয় বৈঠক। শুক্রবার সকাল থেকে ভোটার তালিকা পুনর্বিন্যাস, বুথ বৃদ্ধি ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে প্রায় আড়াই ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের শাসক ও বিরোধী দলগুলির প্রতিনিধিরা।

কমিশনের নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে প্রতি বুথে সর্বাধিক ১২০০ জন ভোটার ভোট দিতে পারবেন। এর বেশি হলে তৈরি হবে নতুন বুথ। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের প্রতিনিধি তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন,
“আগে এক বুথে ১৫০০ জন ভোটার ছিলেন। এখন ১২০০ জনে সীমাবদ্ধ করা হয়েছে। এতে আমাদের আপত্তি নেই। তবে শর্ত একটাই— ভোটকেন্দ্র যেন মানুষের বাড়ির কাছেই হয়। কমিশন যেন কোনও ভাবেই ভোটার সংখ্যা কমানোর চেষ্টা না করে।”

তবে বৈঠক ঘিরে বিরোধ শূন্য ছিল না। বৈঠক চলাকালীন বাইরে থেকেই শোনা যায় বাকবিতণ্ডার শব্দ। কমিশনের বৈঠকের অভ্যন্তরেই কি রাজনৈতিক দলগুলির মধ্যে কথার লড়াই হয়েছে? সেই প্রশ্ন উঠতেই অরূপ বিশ্বাসের জবাব,
“আমরা কমিশনের কাছে মানুষের স্বার্থে কথা বলি। কিন্তু কেউ কেউ দলের স্বার্থে কথা বলতে আসেন। আমাদের দাবি একটাই— কমিশন যেন অন্তত নিরপেক্ষ থাকে।”

অন্যদিকে, কংগ্রেস প্রতিনিধি দল এদিন ‘নো SIR’ লেখা পোস্টার গলায় ঝুলিয়ে বৈঠকে প্রবেশ করে। যদিও অরূপ বিশ্বাসের দাবি, তিনি সে বিষয়ে কিছু দেখেননি। তাঁর বক্তব্য,
“আমরা প্রথম সারির দল, তাই সামনেই বসেছিলাম। পিছনে কী হয়েছে তা জানি না।”

উল্লেখযোগ্যভাবে, বৈঠকে সরাসরি SIR নিয়ে কোনও আলোচনা হয়নি বলেই দাবি করেছেন তৃণমূল প্রতিনিধি। তবু বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে অরূপ বিশ্বাস ফের স্পষ্ট ভাষায় বলেন,
“বাংলায় SIR হবে না।”

অর্থাৎ, বুথ বৃদ্ধির সিদ্ধান্তে একমত হলেও SIR নিয়ে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত রইল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.